এখন অনলাইনেই কাটা যাবে ট্রেনের টিকিট
৩১ শে মে, ২০১২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনলাইনে ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। এ ব্যবস্থায় মোট টিকেটের ১০ শতাংশ ইন্টারনেটে সংগ্রহ করা যাবে। গতকাল মঙ্গলবার রেল ভবনে ‘ই-টিকেটিং’ সেবার উদ্বোধন করে রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মঙ্গলবার থেকেই ইন্টারনেটে টিকেট কেনা যাবে। এ ব্যবস্থা সফল হলে পর্যায়ক্রমে পুরো টিকেট ব্যবস্থা ই-টিকেটিংয়ে রূপান্তরিত করা হবে।
মোট টিকেটের ২৫ শতাংশ আগে মোবাইল টিকেটিংয়ের মাধ্যমে দেওয়া হত- উলেস্নখ করে মন্ত্রী বলেন, এখন থেকে ১৫ শতাংশ মোবাইল টিকেটিংয়ের মাধ্যমে বিক্রি করা হবে। বাকি ১০ শতাংশ টিকেট ই-টিকেটিং ব্যবস্থায় যেকোনো ভিসা বা মাস্টার কার্ডের (ডেবিট অথবা ক্রেডিট) মাধ্যমে ইন্টারনেটে কাটা যাবে। রেলের মহাপরিচালক আবু তাহের জানান, মঙ্গলবার থেকে বিভিন্ন গনত্মব্যর প্রায় ২ হাজার টিকেট ই-টিকেটিংয়ের মাধ্যমে বিক্রি করা হবে। নিয়ম অনুযায়ী ৩ দিন আগে ই-টিকেটিংয়ের মাধ্যমে টিকেট কিনতে হবে। একটি কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৪টি টিকেট কেনা যাবে। তিনি জানান, রেল বিভাগের ওয়েব পেইজে (
http://www.railway.gov.bd) ‘পারচেজ ই-টিকেট’ অংশে গিয়ে টিকেট কেনা যাবে। এ জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর স্বয়ংক্রিয়ভাবে টিকেটের দাম কেটে রাখা হবে। অনলাইনে ই-টিকেট কেনার পর ফরমের অংশ প্রিন্ট করে স্টেশনে নির্ধারিত ই-টিকেট বুথে দিলেই টিকেট হাতে দেওয়া হবে। কালোবাজারি রোধে ই-টিকেটিং ব্যবস্থাতেও নজরদারি করা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন
পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪

আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার...
...বাকিটুকু পড়ুন