somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি’ বলার বিচিত্র উপায়

২৪ শে জুন, ২০১২ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উষ্ণ পরশ কিংবা রোমাঞ্চকর অনুভূতি বিনিময়। প্রিয়জনকে কাছে টানতে এমন নিবেদন যেন সহজাত। এভাবে অনুভূতির সূক্ষ্ম ব্যবহারের মাধ্যমে ভালোবাসায় কানায় কানায় ভরিয়ে দেওয়া যায় দৈনন্দিন জীবনকে।
বোদ্ধাদের মতে, একটু সময়োপযোগী হলে সামান্য প্রতিদান দিয়েও কাছের মানুষের প্রতি ভালোবাসা নিবেদন করা যায় অধিক সরস ও প্রাণবন্তভাবে। কাছের মানুষকে ভালোবাসা নিবেদনে এমন কিছু সহজাত পন্থাই বর্ণিত হলো এখানে।
আপনার সঙ্গীর সঙ্গে যে ছবিগুলো তুলেছেন তার সবগুলো নিয়ে একটি অ্যালবাম তৈরি করুন। প্রতিটি ছবির নিচে এক লাইনের মজার শিরোনাম দিন—যা আপনার স্মৃতিকে প্রাণবন্ত করে রাখবে, বাঁচিয়ে রাখবে প্রিয় মুহূর্তগুলোকে। পরস্পরের প্রতি ভালোবাসার আবেদন জাগাবে এটি।
বাতি বন্ধ করে ঘুমোতে যাবেন। অন্ধকারেও ভালোবাসি শব্দটিকে উজ্জ্বল করে তুলতে চাইছেন। ‘ভালোবাসি’ লেখা এমন স্টিকার কিনুন, অন্ধকারেও জ্বলজ্বল করবে যেটি ।
অনুভূতির পরিপূর্ণ প্রকাশে গান হতে পারে অন্যতম মাধ্যম। এমন একটি গান নির্বাচন করুন যেটি আপনার সঙ্গীরও পছন্দের। সময় বুঝে গানটি গলা ছেড়ে গেয়ে শোনান কাছের মানুষটিকে। নিজের গাওয়া গান কিংবা আবৃত্তি করা কবিতা একটি সিডিতে সংরক্ষণ করুন। ঘুরতে গেলে সঙ্গীকে দিয়ে দিন সেই সিডিটি, যেন সে রেকর্ড করা বিষয়গুলো শুনতে পারে।
বিশেষ উপলক্ষ্যে নামীদামি রেস্তোঁরায় না গিয়ে বাসায় মজাদার ও পছন্দ অনুযায়ী খাবার তৈরি করুন। রান্নার সময় একে অন্যকে সহায়তা করুন। আর পরিবেশন করুন রুচিসম্মত উপায়ে।
কাছের মানুষকে সন্তুষ্ট করতে ব্যতিক্রমী একটি নাস্তা তৈরি করুন। চমকে দিন তাঁকে। একই ধারা বজায় রাখুন দুপুরেও। সম্ভব হলে কর্মস্থলে দুপুরের খাবার পৌঁছে দিন।
নির্মল আনন্দের জন্য ভ্রমণের বিকল্প নেই। সুযোগ পেলে ছুটির দিনগুলোতে একত্রে ভ্রমণে যেতে ভুলবেন না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×