somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখের সুস্থতায় স্বাস্থ্যকর খাবার

১৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই চাই সারা জীবন চোখ দুটো ভালো থাকুক, দৃষ্টিশক্তি থাকুক অটুট। কিন্তু কিভাবে?
চোখের সুস্থতার জন্য নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান বিশেষ ভূমিকা পালন করে। হার্ট এবং আর্টারির মতো চোখ ভালো রাখার জন্যও খাদ্য-পরিকল্পনা দরকার।
দৃষ্টিশক্তি নির্ভর করে চোখের ছোট ছোট ক্যাপিলারিগুলোর ওপর। এগুলো রেটিনা ও চোখের অন্যান্য অংশে পুষ্টি উপাদান এবং অক্সিজেন সরবরাহ করে।
খাদ্যের কিছু গুরুত্বপূর্ণ উপাদান চোখের স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি সুরক্ষায় সাহায্য করে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য পুষ্টি উপাদানগুলো হলো :
ভিটামিন সি, ই, ক্যারটিনয়েড, জিংক এবং সেলেনিয়াম, ভিটামিন এ, লিউটিন এবং জিয়াজ্যান্থিন, ওমেগা-৩ ফ্যাটি এসিড।
এসব পুষ্টি উপাদান চোখের সুস্থতার জন্য যেমন প্রয়োজন, তেমনি চোখে ছানিপড়া, রাতকানা রোগ ও বার্ধক্যজনিত অন্ধত্ব থেকে চোখ রক্ষা করে।

কোন খাবারে কী উপকার?
* বয়সজনিত চোখের রোগগুলোর ওপর এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন 'ই', 'সি', বিটা ক্যারোটিন, জিংক ও সেলেনিয়াম সাপ্লিমেন্ট হিসেবে খাওয়ালে বার্ধক্যজনিত ম্যাকুলার ডিজেনারেশনে আক্রান্ত হওয়ার প্রবণতা কমে যায়। তাই অন্ধত্ব প্রতিরোধে নিয়মিত এন্টি-অক্সিডেন্ট-সমৃদ্ধ খাবার গ্রহণ করা দরকার। কাজুবাদাম, সূর্যমুখীর বীজ, সয়াবিন তেল ও চীনাবাদাম থেকে ভিটামিন 'ই' পাওয়া যায়। ভিটামিন 'সি'-এর ভালো উৎস আমলকী, পেয়ারা, লেবু ও কমলা। গাজর, মিষ্টি আলু, পালং শাক ও পাকা পেঁপে থেকে পাওয়া যায় বিটা ক্যারোটিন। আর জিংকের জন্য খেতে হবে লাল মাংস, কাজুবাদাম, ইয়োগার্ট ও বিট। সেলেনিয়াম পাওয়া যায় চিজ, টুনা মাছ, লাল মাংস ও ব্রাজিল নাটে।
* শিশুদের অন্ধত্বের প্রধান কারণ ভিটামিন 'এ'-এর অভাব। শিশুদের ছয় মাস বয়স থেকে বুকের দুধের পাশাপাশি ভিটামিন 'এ'-সমৃদ্ধ খাবার যেমন_কলিজা, ডিম, দুধ, রঙিন ফল ও সবুজ শাকসবজি খাওয়ানোর মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
* ২০০৮ সালে টাফটস বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় জানা যায়, লিউটিন ও জিয়াজ্যান্থিন নামের দুটি পুষ্টি উপাদান খেলে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির চোখে ছানিপড়ার আশঙ্কা ২৩ শতাংশ কমে যায়। পালং শাক, মুলা শাক, লেটুস পাতা এবং ব্রকলি থেকে লিউটিন ও জিয়াজ্যান্থিন পাওয়া যায়।
* সম্প্রতি জন হপকিনস বিশ্ববিদ্যালয় দুই হাজার ৫২০ জন মানুষের ওপর গবেষণা করে ভালো দৃষ্টিশক্তির সঙ্গে ওমেগা-৩ ফ্যাটি এসিডের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। দেখা গেছে, যারা ওমেগা-৩-সমৃদ্ধ মাছ খায়, তাদের অন্যদের তুলনায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার প্রবণতা হ্রাস পায়। সামুদ্রিক মাছ ছাড়া তিসি ও ওয়াল নাটে ওমেগা-৩ ফ্যাটি এসিড আছে। সাপ্লিমেন্ট ওষুধ হিসেবে না খেয়ে এ ধরনের উপাদান সরাসরি খাদ্য থেকে গ্রহণ করাই বেশি উপকার। তাই সপ্তাহে কমপক্ষে দুদিন মাছ, প্রতিদিন প্রচুর পরিমাণে রঙিন ফল ও শাকসবজি খান। এ ছাড়া সাপ্লিমেন্ট হিসেবে এসব পুষ্টি উপাদান খাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিয়ে খান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×