উইন্ডো লুকিয়ে রাখার উপায়
১৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক সময় অনেকে মিলে একটি কম্পিউটার ব্যবহার করেন। দেখা যায়, কারো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের কাজ করতে হচ্ছে, আরেকজনের লাগছে মাইক্রোসফট অফিস। এমন পরিস্থিতিতে সাধারণত একজন অন্যজনের ব্যবহার করা প্রোগ্রাম মিনিমাইজ করে জরুরি কাজ সারেন। ফলে কম্পিউটারে একাধিক প্রোগ্রাম চালু থাকে। এ রকম পরিস্থিতিতে কম্পিউটার গোলমেলে কাজ করে। এ সমস্যা থেকে রেহাই দিতে পারে সফটওয়্যার 'ওয়াচক্যাট'। সিস্টেম ক্রাশের কারণে উইন্ডো অদৃশ্য হয়ে গেলে সেগুলোকে ফিরিয়ে আনা, কোনো প্রোগ্রাম (উইন্ডো) লুকিয়ে রাখা বা নিজের লুকিয়ে রাখা উইন্ডো দৃশ্যমান করা যাবে সফটওয়্যারটি ব্যবহার করে।
এ সময় মূল উইন্ডো টাস্কবার এবং টাস্ক ম্যানেজার থেকে ডাউনলোডের তথ্য, গেইম এবং ওয়েব পেইজও লুকিয়ে রাখা যাবে। কেউ দেখতে না পেলেও টাস্কগুলো ঠিকই কাজ চালিয়ে যাবে।
পিসিতে সফটওয়্যারটি থাকলে সিস্টেম ট্রেতে এর আইকন দেখা যাবে। আইকনের ওপরে মাউসের ডান বাটন ক্লিক করলে চলতে থাকা সব প্রোগ্রামই দেখা যাবে। প্রোগ্রামের ওপরে ক্লিক করলে সেই উইন্ডো লুকাবে। আবার প্রোগ্রামের আইকনে ক্লিক করলে তা ফিরে আসবে।
প্রয়োজনে পাসওয়ার্ড দিয়েও প্রোগ্রামগুলো গোপন ও অদৃশ্য রাখা যাবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন