একবার শুনলাম শেখ মুজিব এর পর জিয়া।
-এর পর কেডা ?
কি জানি ?
তয় মিলিটারির মার্চ পাস্ট
আর অস্রের ঝন্জনানির সমতালে
চোখের সামনে বেড়ে উঠে সুরম্য মন্দির মসজিদ।
-আর?
হেমাঙ্গ বিশ্বাস রা ডানা ভেঙ্গে
গিয়ে পড়ে কলকাত্তার উপর।
-আর?
রহিম উদ্দির রসুল পুরের ছুট্ট বাড়িতে
উনুন জ্বলে না প্রতি পক্ষে ও
যদিও দোকানে বাজারে চাল ডালতেল নুন সব আছে
-রহিমুদ্দি দের জন্য কি আছে ?
কিছু ই না
-তয় বাইচা আছ কেমনে?
ভেলকি বাজি
-নিজের কানে ই তো শুনলেন ভেলকি বাজি ....
হা হা হা সব ভেল্কিবাজি"
কি জানি কোন রাক্ক্ষস খোক্ক্ষস
তার মরণ কাঠি জীয়ন কাঠি দিয়া বাইন্ধা রাখছে
এইসকল মানুষেরে,
বাঁচতে দেয় না,
আবার মরতে ও দেয় না।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



