এ অঞ্চলের মানুষ বড় মিয়ার বিষয়ে আরও জানতে চায়
০৩ রা জুলাই, ২০১৪ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জসীম উদ্দিন অসীম
ঢাকায় আমাদের বাংলা বিভাগের একজন ছাত্রী ছিলো-মৌ। আমাকে দেখলেই উচ্চস্বরে বলে উঠতো-‘সীমার মাঝে অসীম তুমি/বাজাও আপন সুর/আমার মধ্যে তোমার প্রকাশ/তাই এত মধুর।...’
কিন্তু কুমিল্লাতেও একজন মানুষ আমাকে দেখলেই রবীন্দ্রনাথের সেই ‘গীতাঞ্জলি’-র গানের চরণগুলো আবৃত্তি করতে থাকতেন। কে তিনি? তিনি কুমিল্লার একজন বীর মুক্তিযোদ্ধা...। আমি যখন কুমিল্লার দৈনিক শিরোনাম পত্রিকায় চাকুরি করতাম-তখন প্রায়ই সে পত্রিকা অফিসে কুমিল্লার অনেক প্রগতিশীল রাজনীতিবিদ এসে আড্ডা জমাতেন। সেসব আড্ডার ব্যক্তি ও তাদের বক্তব্য নিয়েও লেখা যেতে পারে চমৎকার চমৎকার লেখা। সেসব আড্ডার অনেক নোটও রয়েছে আমার খাতায়।
দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহাও আড্ডাপিয়াসী ছিলেন। আড্ডা জমে উঠলে তো তিনি দারুণ প্রাণবন্ত হয়ে উঠতেন। আড্ডা হতো কতো বিষয় নিয়ে। কিন্তু অনেকে আড্ডাতে বিষয় করে নিয়ে আসতেন কুমিল্লার বরুড়ার উপজেলার গালিমপুরের বামপন্থী রাজনীতিক কমরেড এয়াকুব (বড় মিয়া)-এর বিভিন্ন অবদানের কথা। বলে যেতেন , লাকসামের হাসনাবাদ কৃষক সংগ্রামে বড় মিয়ার কেমন অংশগ্রহণ ছিল। ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি কুমিল্লা প্রেসক্লাবে একবার কমরেড মুহম্মদ এয়াকুবের মৃত্যুবার্ষিকী পালন করে। সে অনুষ্ঠানেও আমি উপস্থিত থেকে দেখেছি এ অঞ্চলের মানুষ বড় মিয়ার বিষয়ে আরও জানতে চায়। সে প্রক্রিয়া কিভাবে চাঙ্গা হবে ? তরুণ সাহসী সৈনিকদের স্পর্শ পেলে সে অভিযান নি:সন্দেহে গতিশীল হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুন