somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জসীম অসীম
চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

রানী হেলেনকে নিয়ে ভয়াবহ এক যুদ্ধের ছবি ‘হেলেন অব ট্রয়’

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জসীম উদ্দিন অসীম:পৃথিবীর সেরা মুভিগুলোর অনেকগুলোই আমার বর্তমান স্ত্রী সাদিয়া পলি দেখে ফেলেছে। কিন্তু সে ছবি যখন দেখে-এক ছবি বারবার দেখে এবং নানা প্রশ্ন করে। এমনকি ছবি দেখার আগে সম্ভব হলে একবার ছবিটি সম্পর্কে পড়ে নেবে। আবার ছবিটি দেখার পরও চলবে তার ছবি নিয়ে লেখাপড়া। কিছুদিন আগে আবারও পড়া শেষ করেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাচালী’ উপন্যাস। এ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের এ নামের ছবিটি সে ২০০৭ সালে প্রায় অর্ধশতবার দেখেছে। পরে এ ছবির কেন্দ্রীয় চরিত্র অপূর্ব-এর নামকরণে আমার ছেলেরও নাম রেখেছে।
২০০৮ সাল আমরা একসঙ্গে অনেক ছবি দেখেছি। একদিন দেখলাম-হেলেন অব ট্রয়। গ্রীক কাহিনী অবলম্বনে আরও একটি ছবি দেখেছি তখন। সে ছবিটির নাম ছিল শুধুই ‘ট্রয়’। মহাকাব্যিক এক মুভি যেন ‘ট্রয়’।গ্রীকের অতীত ইতিহাসকে ভিত্তি করে তৈরি হয়েছে এ ছবি। পুরো ছবিটিই একটি যুদ্ধনির্ভর ছবি। কোনো হারানো রাজ্যকে ফিরে পাওয়ার জন্য নয়-এ যুদ্ধের সূত্রপাত হয় একজন নারীকে নিয়ে। আর সেই নারী কোনো সাধারণ নারীও ছিলেন না। তিনি ছিলেন রানী হেলেন।
১৯৯২ সালে ঢাকার পাবলিক লাইব্রেরীতে আমি প্রথম অন্ধ মহাকবি হোমারের মহাকাব্য ইলিয়াড ও ওডেসি সম্পর্কে পড়াশোনা করি। তারপর যখন থিয়েটার করার সময় গ্রীক নাট্যকলার ইতিহাস পড়ি , তখনও বিশেষভাবে পড়তে হয় ‘ইলিয়াড’ বিষয়ে। ‘ট্রয়’ মুভিটির থিম নেয়া হয়েছে সেই অন্ধ মহাকবি হোমারের মহাকাব্য ‘দি ইলিয়াড’ থেকে।
কোনো এক পত্রিকার খবরে একবার পড়েছিলাম এ ছবিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৮০ মিলিয়ন ডলার। পৃথিবীর ব্যয়বহুল মুভিগুলোর মধ্যে ‘ট্রয়’ অন্যতম। মুভিটির কাহিনী ১২৫০ খৃস্টপূর্বের। তবে ‘হেলেন অব ট্রয়’ ছবিটিই আমার স্ত্রী সাদিয়া পলির মনে বেশি দাগ কাটে বলে সে জানায়। স্পার্টার রানী ছিলেন হেলেন। এক সময় আমার ঘরে প্রাচীন স্পার্টার অনেক ম্যাপও ছিল। আমার আগের স্ত্রী ঈশিতাকে ছেড়ে আসার সময় সে ম্যাপগুলোও খোয়া যায়।
ট্রয় যুদ্ধের সূত্রপাত হয় স্পার্টার রানী হেলেনকে কেন্দ্র করে। হেলেন ছিলেন স্পার্টার রাজা মেনেলাস এর স্ত্রী। ঘটনাচক্রে হেলেনকে অপহরণ করে ট্রয় নগরীর প্রিন্স প্যারিস। এটি জানতে পেরে মেনেলাস সিদ্ধান্ত নেন তার সুন্দরী স্ত্রী হেলেনকে উদ্ধার করার জন্য ট্রয় নগরীতে আক্রমণ করবেন। আর এ কাজে মেনেলাস সাহায্য চান আগামেমননের। ‘আগামেমনন’ এ ধরনের আক্রমণের সুযোগ খুঁজছিলেন অনেক আগে থেকেই। পরে তিনি ট্রয় এর ওপর ঝাঁপিয়ে পড়েন। তারা ৫০ হাজার সৈন্য এবং ১ হাজার জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন। সঙ্গে যোগ দেন বীর একিলিস। যুদ্ধের এক পর্যায়ে প্যারিসের ভাই হেক্টর প্রস্তাব দেন প্যারিস এবং ম্যানেলাস এর মধ্যে লড়াইয়ের। যুদ্ধের অন্য এক পর্যায়ে মারা যান হেক্টর। ছবিটিতে কাঠের ঘোড়ার ভিতরে করে লুকিয়ে গ্রিক সৈন্যরা কিভাবে খুব সহজেই ট্রয়ের ভিতর প্রবেশ কওে , তা খুব চমৎকারভাবে দেখানো হয়। একিলিস চরিত্রে ব্যাডপিটের অভিনয় ছিল অসাধারণ। এ ছবি দেখে আমি যখন আমার স্ত্রীকে বলি , আমার ছেলের নাম কি প্যারিস রাখতে পারি? আমার স্ত্রী বলে-অবশ্যই না। আমার ছেলের নাম রাখবো অপূর্ব-যে কী না মায়ের আদর্শ ছেলে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×