২৪ অক্টোবর ২০০৮ : মিনা’র ১০টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব এবং একটি মন্তব্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জসীম উদ্দিন অসীম : ২৪ অক্টোবর ২০০৮ কুমিল্লা বীরচন্দ্রনগর...মিলনায়তনে হাসনে আরা মিনা’র ১০টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজক : কচি কাঁচার মেলা, কুমিল্লা। উৎসব উপলক্ষে অনুষ্ঠানের আগেই একটি শৈল্পিক স্যুভেনির বিলি করা হয়। স্যুভেনিরের মধ্যে বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীর একটি মন্তব্য ছাপা হয়। মন্তব্যে ড. আলী হোসেন চৌধুরী উল্লেখ করেন, ‘...বাংলাদেশে এই পর্যন্ত যত বই মেলা হয়েছে, তার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এই যে, একজন লেখকের একই সাথে ১০টি বইয়ের মোড়ক উন্মোচিত হলো। বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে একজন লেখকের একসাথে ১০টি বই মোড়ক উন্মোচনের ঘটনা সম্ভবত এই প্রথম।’ কিন্তু না, বাংলাদেশের ইতিহাসে একই লেখকের সর্বোচ্চ ৪০-৫০টি বই পর্যন্ত একই সঙ্গে ছাপার ঘটনা রয়েছে। এমনকি ১৯৯৭ সালে বাংলা একাডেমীর বই মেলাতেই জানে আলম মনির নামে একজন লেখক একসঙ্গে ৫০টি বই বের করেছিলেন। গোটা পৃথিবীর লেখালেখির ইতিহাসে এক সঙ্গে ১০০টি বই প্রকাশের ঘটনাও ঘটেছে। সুতরাং হাসনে আরা মিনা’র একসঙ্গে ১০টি বই প্রকাশের ঘটনাটি বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে অবশ্যই প্রথম নয়, তবে নিশ্চয়ই প্রশংসনীয়। হতে পারে কুমিল্লায় এই ঘটনাটি প্রথম।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।