বর্ণালিকে সেই ছোট্টটি দেখেছিলাম---নাচতে হলে চোখ লাগেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জসীম উদ্দিন অসীম:
বর্ণালি চক্রবর্তী , এখন কুমিল্লা শহরের খুব পরিচিত একটি নাম। নৃত্যশিল্পী বর্ণালি। বর্ণালির আরও একাধিক বান্ধবী রয়েছে এ কুমিল্লা শহরে...সুবর্ণা ও সুখা তাদের মধ্যে উল্লেখযোগ্য। ওরা প্রত্যেকেই সিরিয়াসলি কিছু একটা করতে চায়-নৃত্যশিল্পের জন্য ওদের অগাধ ভালোবাসা। বিশেষ করে কবি নজরুলের অনেক অমর গানের নৃত্যরূপদানে বর্ণালি খুবই যতœশীল ছিল। কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনে এখন আর বর্ণালিকে চিনে না , এমন কেউ আছেন কী না , আমার জানা নেই। তবে কুমিল্লা শহর এখন যে বর্ণালিকে চিনে , বর্ণালিকে আমি চিনেছি তারও আগে। বর্ণালি তখন ছোট্ট এক বালিকা। বর্ণালির সময় অবশ্য চট্টগ্রামেও কেটেছে অনেক। বর্ণালির বাসা রূমীদের বাসার কাছাকাছি। কোন রুমী ? রুমী। ফারহানা ইসলাম রুমী। আমার এক সময়কার স্ত্রী ফারজানা কবির ঈশিতার বান্ধবী। এক সময় প্রায় বিকেলেই রুমীর বাসায় আমি আর ঈশিতা চলে যেতাম আড্ডা মারতে। তখন আমাদের বিভিন্ন রকমের রঙিন পিঠা দিয়ে বিকেলের নাশতা দিতো রুমীরা।
কুমিল্লা শহরের দেশওয়ালীপট্টির সুমন ভিলা হলো রুমীদের বাসা। তার একটু পূর্বেই হলো বাদল বাবুর বাসা। বাদল চক্রবর্তী। বাদল চক্রবর্তী কুমিল্লার লিবার্টি সিনেমা হলের একসময়কার ম্যানেজার ছিলেন। তার সঙ্গে প্রথম পরিচয় হয় ১৯৯৫ সালের শেষ দিকে। কুমিল্লার সাপ্তাহিক আমোদ পত্রিকায় একটি রিপোর্ট করার সূত্র ধরে । বাদল বাবুর ভাইয়ের মেয়ে বর্ণালি চক্রবর্তী। বর্ণালির বাবার নাম শ্যামল কুমার চক্রবর্তী । ২৩ নং দেশওয়ালীপট্টিতে ওদের বাসা। প্রথম যখন বর্ণালিকে দেখি , খুব ছোট্টটিই দেখেছিলাম। নাচে বর্ণালি। চমৎকার নাচ। বর্ণালির নাচ দেখেছি আমি। ইদানীং বর্ণালি নাচ শেখায়ও। কর্ণফুলি নদীর মতো গভীর তার চোখের চাহনি। আসলে নাচতে হলে চোখ লাগে। আমি নিজেও একসময় নাচের চর্চা করেছিলাম। ভালো নাচ দেখানো আর সমুদ্র থেকে মুক্তোঅলা ঝিনুক তোলা একই কথা। বর্ণালি রুমীর দুর্লভ প্রতিবেশী। রুমী কি সেই বর্ণালিকে চিনে? কিংবা বর্ণালি ঈশিতাকে ? নাচে বর্ণালি। চমৎকার নাচ। বর্ণালির নাচ দেখেছি আমি। কর্ণফুলি নদীর মতো গভীর তার চোখের চাহনি। আসলে নাচতে হলে চোখ লাগে। ১৯৯২-১৯৯৪ সালে ঢাকায় আমি নাচের চর্চাও করতাম । তাই জানি , নাচতে হলে চোখ লাগেই।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।