‘মাইকেল’ কাহাকে বলে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জসীম উদ্দিন অসীম:
‘মাইকেল’ কাহাকে বলে? বাংলা সাহিত্যের অন্যতম শক্তিধর একজন কবি আছেন , যার নাম মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত একজন বাঙ্গালী কবি ছিলেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বলে তার নাম ছিল পৈত্রিক সূত্রে শ্রী মধুসূদন দত্ত। কিন্তু ছাত্র জীবনে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করার কারণে শ্রী মধুসূদনের বদলে তিনি হয়ে যান মাইকেল মধুসূদন দত্ত। ভৌগলিক বিচারে কোন বাঙ্গালী কবিকে বাংলাদেশের জাতীয় কবি নির্বাচন করা হলে তিনিই হতেন বাংলাদেশের জাতীয় কবি। কারণ তার জন্ম বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। বর্তমানে যে কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি , ভৌগলিক বিচারে তাঁর জন্মস্থান বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলায়। কিন্তু ইদানীং কুমিল্লা অঞ্চলে ‘মাইকেল’ শব্দের রূপান্তর ঘটেছে। বিশেষ করে কুমিল্লার সাংবাদিক সমাজে এ শব্দটির অহরহ ব্যবহার দেখা যায়। যদি কোন লোককে কোন কাজে টাকা পয়সার ব্যাপারস্যাপারে ‘কাবু’ করা যায় , তাহলে আড়ালে তাকে ‘মাইকেল’ বলে মজা করা হয়। ইংরেজিতে ‘স্পন্সর’ শব্দটির ব্যবহার রয়েছে। কিন্তু এর বিকল্প শব্দও অনেক রয়েছে। যেমন-ডোনার...ইত্যাদি। কিন্তু অর্থদাতা ব্যক্তিটিকে যদি ‘মাইকেল’ বলা হয় , তা হলে সেই ব্যক্তিটিকে এক অর্থে অপমানই করা হয়। তবে মজার বিষয় হলো , ‘মাইকেল’ বলা হলেই,লোকের কাছে তা হাস্যরসের সৃষ্টি করে। কিন্তু বিষয় হলো , এই পৃষ্ঠপোষক ব্যক্তিদের ‘মাইকেল’ না বলে অন্য কোন সম্মানসূচক শব্দ দিয়ে কি সম্মানিত করা যায় না? কারণ এখন এই ‘মাইকেল’ শব্দটি দিয়েই যেখানে ব্যঙ্গ করা হয়।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।