স্নিগ্ধার আর আমার কবিতা একসঙ্গেই ছেপে দিতো কাগজ , কেন ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জসীম উদ্দিন অসীম:
স্নিগ্ধার আর আমার কবিতা একসঙ্গে ছেপে দিতো কুমিল্লার অনেক কাগজ। কিন্তু কেন ?
আমি তা জানি না। আমি কুমিল্লার অনেক পত্রিকায়ই কাজ করেছি। সেসব পত্রিকায় আমার কিছু কিছু কবিতা ছাপাও হয়েছে।
একসময় কুমিল্লা শহরের কাগজগুলোতে স্নিগ্ধা রায়েরও অনেক কবিতা ছাপা হয়েছে। স্নিগ্ধা আমার পরিচিতা ছিলেন। কবিতা ভালোই লিখতেন। অনেকে তাই আমাকে প্রশ্ন করতেন স্নিগ্ধা রায় কি কবি স্বপ্না রায়ের আত্মীয়স্বজন কেউ ? আমি উত্তরে না বলে দিতাম।
স্নিগ্ধা পড়তেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। ‘বুকে জ্বলে উল্কাপিন্ড’ শীর্ষক একটি কবিতা সংকলনে আমাদের কবিতা ছাপা হয়েছিল। ২০০৪ সালের পর থেকে স্নিগ্ধার সঙ্গে যোগাযোগ নেই আমার। জানি না সে এখন আর কবিতা লিখে কী না।
স্নিগ্ধার আর আমার অনেক কবিতা কুমিল্লার সাপ্তাহিক অভিবাদন ও কুমিল্লার কাগজসহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় পাশাপাশি ছাপা হতো। যেদিন স্নিগ্ধার কবিতা ছাপা হতো , সেদিন আমার কবিতা থাকতোই। অথচ এ ব্যাপারে আমার কোনো হাতই ছিল না। কুমিল্লার দৈনিক শিরোনাম পত্রিকা দিয়েই এর একটি উদাহরণ দেয়া যেতে পারে। আমি দৈনিক শিরোনামের চাকুরি ছাড়ি ২০০৩ সালের মার্চ মাসের শেষে। তারপর প্রায় ১ বছরকাল আমি দৈনিক শিরোনাম অফিসেও যাইনি। অথচ থাকতাম শিরোনাম অফিসের খুবই কাছেই একটি ভবনের তৃতীয়তলায়।
২১ মে ২০০৩ তারিখে দৈনিক শিরোনাম-এর সাহিত্যপাতায় আমার একটি কবিতা ছাপা হয়। কবিতার শিরোনাম ‘ রক্ত নিবি ঘুষ ? ’ মার্কিন প্রেসিডেন্ট বুশ বিরোধী কবিতা। একই পৃষ্ঠায় পাশাপাশি স্নিগ্ধা রায়ের কবিতার শিরোনাম ‘তোমার অভিমানে’। একই তারিখে ছাপা হওয়া আমার কবিতার শিরোনাম ‘ভালোবেসে হলুদ বুনোফুল’। ২ ফেব্র“য়ারি ২০০৫ এ দৈনিক শিরোনাম স্নিগ্ধার ‘অনেক দিন ধরে’ শীর্ষক একটি কবিতা ছাপে। একই দিন একই পৃষ্ঠায় আমার ছাপা হওয়া কবিতার শিরোনাম ছিল ‘ভালোবাসি কোচবক’। এ রকম উদাহরণ আরও ১০/১৫টি দেয়া যাবে , কিন্তু সব কাগজের কপি এখন আর সংগ্রহে নেই। তারিখও সব মনে পড়ছে না। অনেকে প্রশ্ন করতেন , বিষয়টির পেছনে আমার হাত আছে কী না , আমি সত্যি সত্যিই বলতাম , না। তবে এর পেছনে কার হাত ছিল ? সেটা এখন বলার সময় আসেনি।
রচনা : জুন ২০০৬ ,কুমিল্লা।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।