somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রুদ্রকে কথা দেই মিঠেখালি যাবো’

২২ শে জুলাই, ২০১৪ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জসীম অসীম:
আমি রুদ্রকে কথা দেই , যত তাড়াতাড়ি সম্ভব মিঠেখালি সফরে যাবো।
পঁচাত্তর পরবর্তী বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় তরুণ কবি রুদ্র মুহম্মদ শহিদুল¬াহ ১৯৯১ সালের ২১ জুন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে চির বিদায় নেন। আমি তখন ঢাকায় । রুদ্রের আরেক মৌন উত্তরসূরী । সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে ব্যস্ত খুব।
রুদ্রের জন্ম হয়েছিল ১৬ অক্টোবর ১৯৫৬-তে। রুদ্রও কি সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে পেরেছিলেন ?
‘নগ্ন নির্জন হাত’ কবিতায় জীবনানন্দ সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে ‘গীতাঞ্জলি’-তে ঈশ্বরে সমর্পিত হয়েছিলেন। কবি রুদ্রের কবিতাগুলো সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে চেয়েছিল দেশপ্রেমের রাজনৈতিক ঋদ্ধ আকাঙ্খায় । আজ সময়ের নৈঃশব্দ্যকে ছুঁতে চাইবে কে আর কবি রুদ্র ছাড়া ? হাসিমুখে আজ আমাদেরকে আর অভ্যর্থনা জানাবে কে কবি রুদ্র ছাড়া ? তাই তার অকালমৃত্যু আমাদের জীবনেও এমন প্রভাব ফেলেছে। তাই দেশের আর দেশের মানুষের মুক্তির চিন্তা ছাড়া রুদ্র কবিতা লিখতে পারতেন না।
আমি প্রায় রাতেই রুদ্রের সাথে কথাবার্তা বলি। তিনি আমার হাতে তুলে দেন তার নতুন নতুন কবিতা। সেই কবিতায় তিনি আমাকে মংলার মিঠেখালি গ্রামের যাওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, বিভিন্ন কারণে তাঁর কবিতার বই ‘উপদ্রুত উপকূল’, ‘ফিরে চাই স্বর্ণ গ্রাম’, ‘মানুষের মানচিত্র’, ‘ছোবল’ , ‘গল্প’ , ‘দিয়েছিলে সকল আকাশ’ , ‘মৌলিক মুখোশ’ , ও ‘বিষ বিরিক্ষের বীজ’ আমার জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি রুদ্রকে কথা দেই , যত তাড়াতাড়ি সম্ভব মিঠেখালি সফরে যাবো। একদিন রাতে রুদ্র আমাকে মংলার সেন্ট পলস স্কুল দেখাতে নিয়ে যান এবং ওখান থেকে আবার ফিরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে । তারপর তিনি বলেন , আমি কি ঢাকা ছেড়ে বাঁচতে পারি ? কষ্টে আমি রুদ্রকে বলি , ঢাকা তো নষ্ট হয়ে গেছে রুদ্র। কষ্টে তাই ঢাকা ছেড়েছি আমি। এ কথা শুনে রুদ্র চিৎকার করে বলেন , ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’--- ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’--- ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন’ ...আমি তখন আবৃত্তি করতে থাকি তাঁর এই কবিতারই অপর একটি চরণ, ‘ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা’!--- ‘ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা’!--- ‘ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা’! আমি রুদ্রকে কথা দেই , যত তাড়াতাড়ি সম্ভব মিঠেখালি সফরে যাবো। ভাবছেন কখন কথা দিলাম ? বলছি শুনুন ।সহসা আমার ঘুম ভেঙ্গে যায় । এমন অবিস্মরণীয় স্বপ্ন কতোকাল আর দেখি না আমি ?

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×