জসীম অসীম:
ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে খেয়ে বাঁচে , এমন জীবনের এই লোকটির দেখা পেয়েছিলাম ১৯৯৮ সালের নভেম্বর মাসে কুমিল্লা রেলষ্টেশনে । আমার মায়ের মৃত্যুর কয়েকদিন পরে। তার একাধিক সাক্ষাৎকারও তখন ছেপেছিলাম স্থানীয় পত্রিকাগুলোতে। ছবিটি দেখে এখনো আমার মনের মধ্যে শুধু একটি প্রশ্নই বাজে , ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে নিয়ে যারা খায় , বাঁচে , তারা কি মানুষ নয় ? যে ৫ শতাংশ মানুষের কাছে ৯৫ শতাংশ সম্পদ , তারা কি এই মানুষগুলোর দিকে চায় ?
নির্মম সত্যের বয়ান করতে আমি ইচ্ছুক। কিন্তু পারি না সব সময় । বার্লিন আন্তর্জাতিক ফিল্ম উৎসবের শর্ট ফিল্ম প্রতিযোগিতায় যে পরিমাণ ক্ষুধা দেখানো হয় , তার চেয়ে বেশি ক্ষুধা আমি বাস্তবে দেখেছি। হাজার হাজার মানুষ প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় যেভাবে কাতরায় , জাকাতভিত্তিক অর্থব্যবস্থায় ধনী মানুষের জাকাতের টাকা দিয়ে , এসব দরিদ্র মানুষের স্থায়ী সমাধান আছে কী না , আমার জানা নেই। ‘প্রত্যেকে নিজের গ্রামের দারিদ্র্য নিরসনে সম্মিলিত উদ্যোগ নিতে পারলে জাকাতের প্রকৃত আদর্শ বাস্তবায়িত হবে’-এমন তো শুনে আসছি , সমাধানের পথ তো দেখছি না। নির্মম সত্যের বয়ান করতে আমিও ইচ্ছুক , কিন্তু পারি না । পারছি না কোনোভাবেই।
ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে নিয়ে যারা খায় এবং বাঁচে , তারা কি মানুষ নয় ? প্রাকৃতিক দুর্যোগ অথবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে পত্রিকা ও টিভি চ্যানেলে সহায়তা চাওয়া হলে বিত্তবান মানুষ সাগ্রহে কতোটা এগিয়ে আসেন ? জাকাত আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার ব্যবস্থাপনায় মানুষের এমন অভাব দূর হবে কী না , আমি জানি না । পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বহুবার সরাসরি এই জাকাতের কথা বলা হয়েছে। কিন্তু যাদের নিজস্ব সম্পদ বলে কিছুই নেই , তাদের জন্য সমাধান খুব সহজ কাজ নয়। ৫ শতাংশ মানুষের কাছে ৯৫ শতাংশ সম্পদ। তারা কি ৯৫ শতাংশ মানুষের দিকে চায় ? তাহলে সমাধানটা কিভাবে হবে ? আমার জানা নেই। মনের মধ্যে শুধু একটি প্রশ্নই বাজে , ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে নিয়ে যারা খায় , বাঁচে , তারা কি মানুষ নয় ? ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে খেয়ে বাঁচে , এমন জীবনের এই লোকটির দেখা পেয়েছিলাম ১৯৯৮ সালের নভেম্বর মাসে কুমিল্লা রেলষ্টেশনে । আমার মায়ের মৃত্যুর কয়েকদিন পরে। তার একাধিক সাক্ষাৎকারও তখন ছেপেছিলাম স্থানীয় পত্রিকাগুলোতে। ছবিটি দেখে এখনো আমার মনের মধ্যে শুধু একটি প্রশ্নই বাজে , ডাস্টবিন থেকে খাবারের উচ্ছিষ্ট কুঁড়িয়ে নিয়ে যারা খায় , বাঁচে , তারা কি মানুষ নয় ? যে ৫ শতাংশ মানুষের কাছে ৯৫ শতাংশ সম্পদ , তারা কি এই মানুষগুলোর দিকে চায় ?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




