PAINTING:JASHIMASHIM
রাশি রাশি আছে আজ প্রমাণ
চিরনিদ্রার চিরস্থায়ী ঘ্রাণ
পেছন থেকে জাপটে ধরছে
চওড়া হয়ে চকমক করছে
অতল শোকের চকিত চোখের চক্রবালে আমার
কামারশালার আগুন নিয়ে আছি এখন
আমি দুঃখী কামার
সেই
চাঞ্চল্যময় সোনার পাখির চঞ্চুর চন্দ্রাতপ
চতুঃসীমায় নেই
রূপালি সেই নয়ন
সোনার পাখির চরণপদ্মের চমৎকার সেই চয়ন
চলচ্চিত্র হয় না এখন আর
কামারশালার আগুন নিয়ে বেঁচে আছি
আমি দুঃখী কামার
জ্যোৎস্নার চাঁদ চাঁদের জ্যোৎস্না খসে গেছে
এ জীবনের গভীর আকাশ থেকে
কামারশালার এবং চিতার আগুন
কেবল জীবন সেঁকে
চর্তুদিকে দৈত্যদানব কেবল ভাঙ্গা সিঁড়ি
বুকের ভিতর গভীর কষ্ট দারুন পীড়াপীড়ি
আর
শূন্যতার ঐ লাল চাবুকের প্রহার
ব্যাধির ব্র্যাঘ্র সুরে
চিতায় চিতায় স্বপ্নের সেই চাষকর্ম পুড়ে
জীবন নেই তাই সুখে
চিমনীর চরম দৈত্য শিখা
স্থায়ী আবাস গড়েছে এ বুকে
যন্ত্রণার এ চৌচির দিনে
চাঁদের জ্যোৎস্না জ্যোৎস্নার চাঁদ
হয়েছে নিহত
শুধু এক বুনোপাখি নেই তাই
সেই পাখিটি সঙ্গে থাকলে
রূপকথার সেই রাজপুত্তর হয়ে বাঁচা হত।
রাশি রাশি আছে আজ প্রমাণ
চতুর্দিকে জ্বলছে কামারশালা বুনোপাখির তরে
কোথায় পরিত্রাণ?
বৈশাখ ১৪০৩
গয়ামবাগিচা ,
কুমিল্লা
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।