পারু জানে না শৈশবের সেই বাঁধানো ছবিগুলো কোথায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার মামাতো বোন পারু’দের বাসায় শৈশবে কিছু দুর্লভ জিনিস ছিল। তার মধ্যে অবশ্যই পারু’র বাবা অহিদুর রহমান মামার সংগ্রহ করা বইপত্রও ছিল। সেই মামার প্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অবশ্য বঙ্কিমচন্দ্রের কিছু বইও তার সংগ্রহে ছিল। শরৎচন্দ্রের ‘বিরাজ বৌ’ উপন্যাসটি আমি শৈশবে পারুর বাবার সংগ্রহশালা থেকেই নিয়ে পড়েছিলাম।
পারুদের বাসায় আরও ছিল বাঁধাই করা অনেক জিনিস , তবে ছবি বাঁধানো ছিল খুব কমই। বেশি ছিল সার্টিফিকেট বাঁধানো। বৃটিশ আমলে লেখাপড়ার কয়েকটি সাটিফিকেটও বাঁধানো ছিল , সার্টিফিকেটের লেখাগুলো ছিল অবশ্যই ইংরেজিতে। শুনেছি আমার নানার বাপ-চাচাদেরই কারো কারো ছিল এসব সার্টিফিকেট। আজকাল আর সার্টিফিকেট এভাবে বাঁধিয়ে রাখা হয় না।
আর ছিল আমার নানার মৃত্যু বিষয়ক কিছু লেখা কারুকাজ করে বাঁধানো। সেখানে লেখা ছিল-যতদূর মনে পড়ে...
‘জগতের আনন্দে এসেছিলেন
দুঃখ দিয়ে আবার গেলেন সরে
কতো আপন ছিলেন প্রাণের পরে
চলে গেলেন সকল শূন্য করে।’
তারপর নাম-ঠিকানা ও মৃত্যুর তারিখও লেখা ছিল। সর্বশেষ লেখা ছিল ‘ইয়া আল্ল¬াহ পাকশাই কাদের...কে করিও দান জান্নাত তোমার। আমিন।’
এসব বাঁধানো ছবিগুলো এখন কোথায় কেউ জানে না। একদিন পারুকে বললাম ,কোথায় গেল সেসব দুর্লভ জিনিসগুলো? পারু বলে , বলতে পারবো না। আমার মায়ের মৃত্যুর পর যখন আমরা শহরে চলে এলাম , তখন ঠিক মায়ের মতোই জিনিসগুলোকে চিরতরেই হারিয়ে ফেলেছি।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।