তার সহস্র চিঠি-১ : যে এখন নেই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
‘অসীম ,
শত সহস্র শতাব্দী ধরে আমি তোমাকেই চাই । শত সহস্র শতাব্দী ধরে আমি যেন তোমাকেই পাই। তুমি মরে যেওনা এখনই। কেননা , এত কিছুর পরও তুমি ছাড়া কেউই নেই আমার। কেউ না। কেউই না। সত্যি না।
বড় বেশী নি:সঙ্গ আমি আজ। দূরে আছো , তারপরও আমার সর্বস্ব জুড়ে আছো। তুমি যদি মরে যাও , তো কার অপেক্ষায় বাঁচবো আমি। আমার কাছ থেকে দূরে থেকেও যদি বেঁচে থাকো , তো আমার মনে হবে কেউ থাকুক আর নাইবা থাকুক , একজনতো আছে , যে আমার কাছ থেকে দূরে থেকেও আমার সকল নি:সঙ্গতা দূর করে দেয়।
অসীম,
আমার এ তীরভাঙ্গা জীবনের সাথে জড়িয়ে , আমাকে ভালোবেসে অযথাই নিজের জীবনটাকে নষ্ট করলে তুমি। তুমি আমাকে যাই মনে করো না কেন , আমি তোমাকে গভীরভাবে ভালোবাসি। আমি জানি তুমি অন্য সব ছেলেদের মতো নও। তোমাকে আমার ভালো লাগে। খুবই। কিন্তু তোমাকে ভালোবাসার মত যোগ্যতা আমার নেই। এই আমি খুবই তুচ্ছ। আমার বিশ্বাস , তুমি খুব আদর্শবাদী ছেলে। আমার অনুরোধ , নিজের এই সততা সব সময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করবে। আমাদের এই বাংলাদেশে , তোমার মত আদর্শবান মানুষের খুবই প্রয়োজন। আর তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? তোমার সহায় হবেন মহান সৃষ্টিকর্তা। হবেনই। দেখে নিয়ো।
বাজারে বিক্রির জন্য তোলা হয় সেসব জিনিস , সেসব তো বিক্রি হয়। তুমি তো আর পণ্য নও যে কেউ তোমাকে জোর করে বাজারে তুললেই তুমি বিক্রি হয়ে যাবে। তোমার প্রতি বিশ্বাস অটুট আমার।
তোমার এ সুন্দর জীবনটাকে বাঁচিয়ে রাখো এই দেশেরই জন্য এবং কোন এক নারীর জন্য , সে নারী ধন্য হবে । তার জীবনে , যদি সে নারী হয় সুন্দর হৃদয়ের অধিকারী। এবার সেটা আমি কিংবা যেই হোক । আমাদের দেশে আদর্শবাদীদের সম্মান করা হয় না। এদেশের মানুষ আদর্শবাদীদের মূল্য বোঝে না। তাই তোমাকে আমার আজ এসব কথা বলা। আরেকটি কথা , আমাদের এলাকার মুক্তিযোদ্ধা মাসুদুর রহমান মারা গেছেন। তাকে নিয়ে আমি আর কিছুই করতে পারলাম না।
পরিশেষে বলতে চাই , আমি তোমার মতো সাজিয়ে লিখতে পারি না। তাই আমার এসব মূল্যহীন লেখা দেখে হাসবে না। অনুরোধ রইলো। যদি কোন অপরাধ করে থাকি , ক্ষমা করে দেবে।
তোমারই...।
কুমিল্লা।
১৯৯৮
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।