কুমিল্লার মেয়ে নয়। নয় ঢাকার মেয়েও। ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেয়ে। ফারজানা ইসলাম। তবে ‘রূপালি’ নামেই পরিচিত ছিল সেই মেয়েটি। আমার জীবনে ‘রূপালি’ নামে আর কোনো মেয়ের সঙ্গে পরিচয় নেই। সারা জীবনে এ নামে ওই একজনই পরিচিত ছিল। কবিতা লিখতো সে। চমৎকার। রূপালি তার জীবনে অন্যদের নিয়ে যে পরিমাণ ব্যস্ত ছিল , নিজেকে নিয়ে তার ১০ শতাংশও ছিল না। তবে ইচ্ছে থাকলেও তার লেখালেখির তেমন সুযোগ ছিল না। আমার সংগ্রহে তার কিছু দুর্লভ চিঠি রয়েছে। সে লেখক না হলেও তার অনেক ব্যক্তিগত বিষয়ে সে ভবিষ্যতে সময় পেলে লেখালেখি করবে বলে একদা আমাকে জানিয়েছিল। কারণ তার ছোট্ট জীবনে ছিল অভিজ্ঞতার এক বিপুল ভান্ডার। তা যদি মানুষের সঙ্গে বিনিময় না করে , তাহলে সে অভিজ্ঞতায় স্বার্থকতা কী ! আর সে অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম মাধ্যমই হলো লেখালেখি করা।
অত্যন্ত ‘কাটছাট’ কথা বলা পছন্দ করতো রূপালি। অহেতুক কোন ঝামেলায় যেতে রাজি হতো না। সম্ভব হলে ঝামেলা মেটাতো। কিন্তু ঝামেলা তৈরিতে মোটেও উৎসাহ ছিল না তার। তাই হয়তো সে রাজনীতিকে পছন্দ করতো না। কারণ তার ভাষায় , রাজনীতি করতে গেলেই নাকি ঝামেলা আগে বাঁধাতে হয় , তারপর নেতানেত্রী হয়ে ঝামেলা মেটাতে হয় । ‘সর্প হয়ে দংশন আর ওঝা হয়ে বিষ ঝাড়া । ঠিক এ বিদ্যাটি রপ্ত করতে আপত্তি ছিল তার। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে তার সাথে আর দেখাই নেই আমার। কোনো যোগাযোগই নেই। পত্রিকায় , ব্লগে কিংবা ফেইসবুকেও দেখতে পাইনা তাকে । আদৌ কি রূপালি আর লেখালেখি করে ? নাকি শুধু লিটলম্যাগেই লিখে ? কিন্তু কোনো লিটলম্যাগেও তো কোনো লেখা দেখি না তার। আপনারা কেউ কি দেখেন?
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।