পাখিই আমার ছবি আঁকার প্রধান বাধা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি কোনো প্রাতিষ্ঠানিক চিত্রকর নই। তবু ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অনেক ছবিই এঁকেছি। ২০০৪-এ এসে যখন বুঝলাম ছবি আঁকার প্রতিভা আমার একেবারেই নেই অথবা ছবি আঁকা কোনোদিনও হবে না আমার দ্বারা , তখন চূড়ান্তভাবেই ছেড়ে দিলাম। ছাড়ার আরেকটি কারণ , পাখির অত্যাচার। আমার লেখায় , আঁকায় অহেতুক পাখি চলে আসবেই। পাখিই আমার ছবি আঁকার প্রধান বাধা । এ দেশের প্রেক্ষাপটে কিংবা বৈচিত্র্যে ছবিতে-লেখাতে পাখি আসবে , এটাই স্বাভাবিক ঘটনা। তাহলে সমস্যা কী ! দেশের টিলা-পাহাড় অধ্যুষিত অঞ্চল সিলেট ও চট্টগ্রাম বিভাগে পাখির আনাগোনা একটু বেশি বলেই শোনা যায়। কিন্তু ওসব অঞ্চলে তো আমার জীবনের দিন বেশি কাটেনি। আমার ‘গুলিবিদ্ধ ডাহুক’ গল্পটি পড়ে অনেকে ভেবেছেন আমি বুঝি হাওড় এলাকার মানুষ। কিন্তু না। আমি বেড়ে ওঠেছি সমতল এলাকায়। অথচ আমার শখের অনেক ছবিতেই ‘পাখিজট’ দেখে , ছবি বুঝেন-এমন লোকেরা বিস্মিত হয়েছেন। আমার এক বন্ধু একবার বলেছিল ‘পাখিমগ্ন ছবি’। এটা আমার ভাবনায় ছিল না যে পাখির অত্যাচারে আমি আঁকা ছেড়ে দেবো। পাখি-পাখি-পাখি...এটা আমার ছবি আঁকার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে। আঁকা ছাড়ার বিষয়ে তাই কেউ এখন আমাকে প্রশ্ন করলে আমি বলি , পাখির অত্যাচারেই আমি আঁকা ছেড়েছি। পাখিই আমার ছবি আঁকার প্রধান বাধা। কিন্তু মূল উত্তরটা কি জানেন? ছবি আঁকার প্রতিভা আমার কোনোকালেই ছিলো না। তাই পাখির ওপর দোষ চাপিয়েই আত্মরক্ষা করি। ভাগ্যিস পাখিরা মানুষের ভাষায় কথা বলে না। তা না হলে...!
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।