somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি: গুরুদয়াল সিংহ কুমিল্লার প্রথম পত্রিকা ‘ত্রিপুরা হিতৈষী’ বের করেছিলেন

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩০ ফাল্গুন ১৪০২, পশ্চিম চান্দপুর, কুমিল্লা।
==========================
সকালে কুমিল্লার তরুণ গল্পকার মামুন সিদ্দিকী ও ‘আপন’ সাহিত্য পত্রিকার সম্পাদক মোতাহার হোসেন মাহবুব এসেছিলেন আমাদের বাসায়। আলাপ হলো সৃজনশীল প্রকাশনার বিভিন্ন গ্রন্থ বিষয়ে। একুশের বইমেলা, যা মাসব্যাপী অনুষ্ঠিত হয় ঢাকার বাংলা একাডেমী প্রাঙ্গণে, এ নিয়েও প্রসঙ্গ উঠে আসে ।
মোতাহার হোসেন মাহাবুব বলেন, সাহিত্য পত্রিকার প্রকাশ বিষয়ে কিছু কথা। বিশেষ করে ঋতুভিত্তিক প্রকাশনার প্রয়োজনীয়তার দিকেও গুরুত্ব দেন তিনি। কিন্তু পৃষ্ঠপোষকতা তো নেই।
সন্ধ্যায় আবার বাসায় এসেছিল কুমিল্লার তরুণ কবি মাসুদ আশরাফ। আলোচনা শুরু হলো চিত্রকলা বিষয় নিয়েই। অশ্লীল ছবির প্রসঙ্গও আসে। ছবি আকর্ষণীয় হলেও চিত্রশিল্পীকে সামাজিক মূল্যবোধের প্রসঙ্গও মনে রাখা দরকার । তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলেও কিছু ছবির নান্দনিকতা অস্বীকারের কোনো উপায়ই নেই।
আসলে মাসুদের কাছে আজ গ্লোসি পেপারে ছাপা চিত্রকলার একটি ইংরেজি বই দেখেই আমার এই অনুভব হয়। কারণ মনে দাগ কাটা এসব ছবিকে শুধু মূল্যবোধের দোহাই দিয়েই চাপা দেওয়া ঠিক নয়। সাহিত্যতত্ত্বের মতো নন্দনতত্ত্বও সম্ভবত আমার এ মতামতের পক্ষে অবস্থান নেবে।
রাতের বেলা কুমিল্লার ‘সাপ্তাহিক আমোদ’ পত্রিকা অফিসে যাই। ওখানে গিয়ে মামুন সিদ্দিকীর লেখা ‘বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি’ বিষয়ক কলামের প্রসঙ্গও উঠে আসে। সর্বশেষ কুমিল্লার সাংবাদিক আবুল হাসানাত বাবুলের লেখনির প্রসঙ্গও। এই সাংবাদিকের নিজের বাড়ির কাছেই আমাদের ভাড়া বাসা এখন।
মামুন সিদ্দিকীর বাসা কুমিল্লা শহরের বাদুরতলায়। কুমিল্লার নারীনেত্রী ডা. জোবায়দা হান্নানের বাসার কাছেই। তবে আমি বলি ব্রহ্ম মন্দিরের কাছে।
কারণ ঢাকায় যখন ছিলাম, লাইব্রেরীতে রাজা রামমোহন রায় ও তার ব্রাহ্মধর্ম বিষয়েও অনেক পড়েছিলাম। উনিশ শতকের প্রথমদিকে রাজা রামমোহন রায় ব্রাহ্মধর্ম প্রবর্তন ও ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
একসময় ত্রিপুরার মহারাজ শ্রী বীরচন্দ্র মানিক্য বাহাদুর বর্তমান ফয়জুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ব্রহ্মমন্দির স্থাপনের জন্য ভূমি দান করেন । সেই ভূমিতেই ত্রিপুরার ব্রহ্ম মন্দির স্থাপিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামের আনন্দস্বামীও ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন। আর তারই জামাতা ছিলেন কুমিল্লা শহরের বিখ্যাত সিংহ পরিবারের সন্তান গুরুদয়াল সিংহ। তিনিও ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন এবং কুমিল্লার প্রথম পত্রিকা ‘ত্রিপুরা হিতৈষী’ও তিনিই বের করেছিলেন তারই প্রতিষ্ঠিত সেই ঐতিহাসিক ‘সিংহ প্রেস’ থেকে। এই প্রেস থেকেই বিখ্যাত গীতিকার ও সাধক মনোমোহন দত্তের সংগীত গ্রন্থ ‘মলয়া’ও বের হতো।
আমার মুখে এসব প্রসঙ্গ শুনে কুমিল্লার ‘সাপ্তাহিক আমোদ’ পত্রিকার বাকীন ভাই এ বিষয়ে আমার কাছে একটি লেখা চেয়েছেন। দ্রুতই দেবো বলেছি। তাই অতি দ্রুতই আব্বার সাহায্য নিয়ে লিখবো এ লেখা।
নবীনগরের সেই গীতিকার ও সাধক মনোমোহন দত্তের সংগীত গ্রন্থ ‘মলয়া’ আমাকে প্রথম পড়তে দেন এবং ব্যাখ্যা করে বুঝান আব্বাই। সেটা ১৯৮৯ সালে। কুমিল্লা শহরের অশোকতলার বাসায়।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×