আঁধার নেমেছে আজ এই ধরায়
হায়েনার দল চড়ে বেড়াচ্ছে সর্বকুল।
মিথ্যের রাজ্যে আজ আড়াল স্বপ্ন
প্রতিটি নিঃশ্বাসে দম আটকে থাকার গল্প।
শিকলবদ্ধ আজ সত্য সব
মৃত্যু হচ্ছে প্রতি মুহূর্তে
আদর্শের মৃত্যু
লেখকের মৃত্যু
নামে বেনামে মৃত্যু।
লাশগুলো আর পঁচবেনা
আলোর চারপাশে আচ্ছাদিত
বুনো শুয়োরের দল।
মহাকালের এই অধ্যায় হবে ধ্বংসের
স্রোতের মত ভাসিয়ে নিবে সব।
ঐ যে আওয়াজ পাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


