মেঘের ভালোবাসা
০৫ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ হয়ে ছিলাম
ঐ দূরের আকাশে
বৃষ্টি দিয়ে ভিজিয়েছি
যখন তুমি চেয়েছিলে
আমি হয়তো কেঁদেছিলাম
বুঝতে দেই নি
কখনও
ভেসে বেড়িয়েছি
তোমার আঙ্গিনাতে
প্রতিনিয়ত
কোন আগন্তুক হয়ে
যে আগন্তুক চেয়েছিল
একটু আপন করে নেওয়া
হয়নি বলা তা
তুমি হারিয়ে যাবে
সে ভয়ে
যখন সূর্যের মিষ্টি আলো
তোমাকে হাসিয়েছে
আমি চলে গিয়েছি আড়ালে
দেখেছি তোমার ঐ আনন্দ
দূর থেকে
চাইনি কখনও ঐ হাসি মিলিয়ে দিতে
তাই তো
ফিরে আসিনি তোমার কাছে
আর আমার কল্পনাতেই
তোমার বসবাস
আমি শুধু তোমাকেই
দেখে যাই
তখন
না আছে কোন হারাবার ভয়
না আছে কষ্ট পাওয়ার আশা
তুমি তো দিব্যি গল্প করে যাও
আমার সাথে
আমি শুধু চেয়ে চেয়ে দেখি
এই অনুভূতি টুকুই আমার
সম্বল হয়ে থাকুক
যে দমকা বাতাস আমাকে
নিয়ে এসেছিলো
তোমার কাছে
সে দমকা বাতাসই আবার আমাকে
দূরে সরিয়েছে
আড়াল থেকে তাই ভালোবাসি
কখনও এই মেঘের তোমার
স্পর্শ পাওয়ার স্পর্ধা
না হোক।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০২২ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন