somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক আহমাদ
যারা জীর্ণ জাতির বুকেজাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা।nসেই রক্ত কমলে গাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্যে দেব তাদেরই গলে।

প্রসঙ্গঃ ঈদে মিলাদুন্নবী

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতিরিক্ত কোন কিছুই ভালো না।

কালকে থেকেই চিন্তা করছিলাম ঈদে মিলাদুন্নবী সম্পর্কে কিছু লিখব। তাই কাল থেকেই ফেসবুক ও সামহোয়্যার ইন ব্লগ সহ বিভিন্ন বাংলা ব্লগ গুলোতে নজর রাখছিলাম। উদ্দেশ্য ছিলো এর স্বপক্ষে কে কি লেখে তা দেখা। এরপরে সেগুলো পয়েন্ট করে জবাব দেয়া।

কিন্তু হতবাক হয়ে দেখলাম কিছু ঘাড়ত্যাড়া লোক একগুঁয়ে ভাবে "নবীপ্রেমে" ফানা হয়ে যাচ্ছে আর মাঝেমধ্যে আড়চোখে তাদের প্রতি মানুষের দৃষ্টি পরখ করে নিচ্ছে।

ভেবেছিলাম তারা হয়তো দলীল প্রমাণ দিয়ে কিছু একটা বলার চেষ্টা করবে। কিন্তু পরে দেখলাম এরা ইহুদী কায়দায় মানুষদের ধোঁকা দিয়ে "নবীপ্রেম"এর ধোঁয়া তুলে মানুষকে ব্যাকুল করে তুলে নবীর জন্মদিন পালনের গুরুত্ব বুঝাচ্ছে।

সিঁধেল চোর একেকটা।

একজন বিবেকবান মানুষের ব্যাপারটা স্পষ্ট বোঝা উচিৎ। তারা নবীর জন্মদিন পালনের দলীল দিতে ব্যর্থ হয়ে শুধু সিম্প্যাথির আশ্রয় নিচ্ছে।

একটা কথা সত্যি। অজ্ঞতা মানুষের মনে ভীতির সৃষ্টি করে। আর এই অজ্ঞতা আর জ্ঞানহীনতা দূর করে জ্ঞানের আলোয়ে আলোকিত হতে শুধু নবীজী সাঃ নন, বরং স্বয়ং আল্লাহ তায়ালা উদ্বুদ্ধ করছেন তার পাক কিতাবে !! জ্ঞানের বিকল্প কিছুই হতে পারে না।
আপনি মাদ্রাসায় পড়েননি তাতে কি ?? আপনি বাংলা বা ইংলিশও জানেন না !? যদি জেনে থাকেন তাহলে অবসর সময়টুকু কেন কাজে লাগান না ?? ইসলামি জ্ঞানের সুবিশাল ভান্ডার রয়ে গেছে এই দুই ভাষায়।
ইউটিউবে আজেবাজে ভিডিও না দেখে বরেণ্য আলিমদের লেকচার কেন শোনেন না ??

দেখুন তারা এই বিষয়ে কি বলছেন। যেই বিষয়ে আপনার জানা নেই সেই বিষয়ে শুধু আবেগের বশে চিৎকার করার কোন অধিকার আপনার নেই। এটা শরীয়ত। যা নির্ধারণ করেছেন স্বয়ং বিশ্বনিয়ন্তা। এর দলীল হলো কুরআন। দলীল হলো হাদীস। আবেগের কোন স্থান এখানে নেই। ইসলাম একটা যৌক্তিক ধর্ম। আর এর সর্বোত্তম পালনকারী হলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম।

একজন তাবেঈকে প্রশ্ন করা হয়েছিল এক সাহাবি সম্পর্কে। তার সাথে তাঁর কোন এক মাসআলার ক্ষেত্রে কিছুটা মতপার্থক্য ছিলো।
প্রশ্ন শুনে চমকে উঠলেন তাবেঈ !!
ঃ "আশ্চর্য !! তোমরা আমাকে রাসূল সাঃ এর সাহাবির সাথে তুলনা করছো ,,!!?? অথচ আমি নিজেকে তার ঘোড়ার পায়ের ধুলার সমানও মনে করি না।"

একজন তাবেঈর অবস্থা যদি এই হয় তাহলে সেখানে আমার অবস্থান কোথায় !?


যেখানে রাসূল সাঃ এর জন্য জান কুরবানকারি সাহাবী, যারা যুদ্ধের ময়দানে নিজেদের শরীর রাসূলের ঢাল হিসেবে ব্যবহার করতেন, যেই উমর ফারুক রাঃ রাসূলের ইন্তিকালে পাগলপারা হয়ে গিয়েছিলেন, রাসূলের তিরোধানের পর হজরত বিলালের আযান শুনে রাসূলের কথা মনে পড়ে যাওয়ায় যেই মদীনাবাসী কেঁদে আকুল হয়েছিল,
রাসূলের এক আহ্বানে সা'দ বিন মুআ'য রাঃ এর সেই কালজয়ী জবাব, যা আজও মর্দে মুমিনের বুকে শিহরণ জাগায়,,,

এইসব জলিলে ক্বদর সাহাবীর আবেগকে উপেক্ষা করে তুমি কে হে নকল মজনু ??

এদেরকে কোন দলীল বুঝানো আর উলুবনে মুক্তো ছড়ানো এক কথা।শুধু মুসলিম ভাই হিসেবে দোয়া করতে পারি, আল্লাহ যেন তাদের বিদআতের এই খপ্পর থেকে নাজাত দেন এবং সুস্থ বিবেক দান করেন।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×