somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক আহমাদ
যারা জীর্ণ জাতির বুকেজাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা।nসেই রক্ত কমলে গাঁথা মাল্যখানি, বিজয় লক্ষ্যে দেব তাদেরই গলে।

সমাজের নিয়ন্ত্রণ আমাদের হাতে।প্রয়োজন শুধু সতর্কতার।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের আত্মীয় স্বজনদের মাঝে কিছু মেয়ে বা মহিলা আছেন যাঁরা পর্দা করেন। বাহিরে বেরুলে আপাদমস্তক অবগুণ্ঠিত থাকেন তাঁরা। এঁদের মাঝে অনেকে আছেন ছাত্রী কেউ বা গৃহিণী।

পর্দার উদ্দেশ্য কার কি রকম সেটা বাদ দিন। মূলত তারা পর্দা করেন আল্লাহর হুকুম পালনার্থে। নিজের হিফাজতের উদ্দেশ্যে। তাঁরা পরপুরুষ এড়িয়ে চলেন। তাঁরা বাহিরে কম যান। এইসব কিছু তারা করেন শুধুমাত্র তাঁদের মহামূল্য ইজ্জত আব্রু রক্ষার্থে।
এখন এঁদের অনেকের ছবিই তাঁদের নারী আত্মীয়দের ফোনে থাকে। থাকতেই পারে। আবার তাঁদের অনেক পুরুষ আত্মীয়, যাদেরকে তারা বিশ্বাস করেন তাদের ফোনেও ছবি থাকে।

এখন লক্ষণীয় বিষয় হলোঃ আমরা খুব সহজেই তাঁদের এই মহামূল্য ছবিগুলো শেয়ার করে ফেলি। মেয়েরা মেয়েদের মাঝে তো করেই। এমনকি মেয়েরা তাদের ছেলে বন্ধুদের সাথেও শেয়ার করে। এভাবে সেই ছবি বিভিন্ন ছেলেদের ফোনে চলে যায়।কোন কোন ছেলে সেই ছবি নিয়ে বাথরুমে যায়। তার আরেক হাতে থাকে শ্যাম্পুর বোতল। আবার সেই ছবি বিকৃত করে বিভিন্ন পর্ন সাইটেও আপলোড হয়।আবার ব্ল্যাকমেইলও করা যায়। যার পরিণতিতে সেই নারী আত্মহত্যার পথও বেছে নেন।

এর দায় কিন্তু আপনি এড়াতে পারেন না। তিনি আপনাকে বিশ্বাস করে ছবি দিয়েছিলেন আর আপনি তার বিশ্বাসের এয়সি কি ত্যায়সি করে দিলেন। একজন নারী, যিনি এত বছর ধরে নিজের ইজ্জত আব্রুর হিফাজত করে আসছেন তার ছবি এভাবে ফাঁস করার অধিকার আপনাকে কে দিয়েছে?? ওনার এটা চরম ভুল যে আপনার মতো চরিত্রহীনা বা চরিত্রহীন তিনি চিনতে পারেননি। ভাষা দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমি ভুল করে লিখিনি। বরং যা সত্য তাই লিখেছি। এবং মনে করি এমন লোকের ক্ষেত্রে এই বিশেষণ যথার্থ। কারণ, নিজের হাতে একজনের জগত আপনি ধ্বংস করে দিলেন। এবং এটা করার সময় এর পরিণতি নিয়ে আপনি এতটুকুও ভাবেননি।

নারীপাচারকারি দালালরা নারীদের অজান্তে তাদের পাচার করে দেয়। আপনিও তাদের থেকে কোন অংশে কম নন। বরং আপনার সাথে "বিশ্বাসঘাতক" শব্দটাও জুটবে। আর পরকালে আপনার এই কাজের কি কি পুরষ্কার জুটবে তা কল্পনাও করতে পারবেন না।
আপনি একাধারে

বিশ্বাসঘাতক,

নারীপাচারকারি দালাল,

ধর্ষক,

খুনি।

অবাক হচ্ছেন?? অবাক হবেন না। অপরাধগুলো সরাসরি আপনি না করলেও আপনার কারণেই হয়েছে। আপনি কোনভাবেই এর দায় এড়াতে পারেন না। সুতরাং সাবধান হোন। আপনার সামান্য অসতর্কতার কারণেই একজন নিরপরাধ মানুষ ভয়ংকর বিপদে ফেঁসে যেতে পারেন। নিজের আমানতদার হোন। আগে নিজেকে পাল্টান। দেখবেন সারা দুনিয়া পাল্টে যাবে।

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×