somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরঙ্গনা

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেক্ষাপট: ১৯৭১ সাল, নভেম্বর মাস।

আমি সাজ্জাদ। আজ থেকে ২১ বছর আগে এই
বসুধায় এসেছি। ২১ বছর ধরে এই ধরণীতে কি দেখছি
জিজ্ঞেস করলে হয়ত কিছুই বলতে পারব না। তবে
একটি অনুভুতি আমার আছে।যখন এই মহা সমীরণে
আমি প্রথম এলাম, চারিদিকে এত আলো, এত সুন্দর
সবকিছু, আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, আর অবাক হয়ে
ভাবছিলাম 'পৃথিবী এত সুন্দর কেন.?' হয়ত এই
মায়াবী আলো আমি এত সহজে গ্রহণ করতে
পারিনি, তাই তো গলা ফাটিয়ে চিৎকার করে
আগমনি বার্তা জানিয়ে দিলাম। এরপর থেকেই তো
জীবন যাত্রা শুরু।

আজো পৃথিবীর দিকে তাকালে ঠিক ততটাই
অবাক হই। মানুষ গুলো অসম হারে বদলে যাচ্ছে। এই
বদলানোটাও অস্বাভাবিক। আগে ভোরের ঘুম
ভাঙ্গত, মোরগের লম্বা ডাকে। আর এখন.!! প্রতিটি
মুহূর্ত ভয়ে ভয়ে থাকি, ঘুমুব কখন.? সামনেই তো
মিলিটারি ক্যাম্প। শুধু একটা খাল পেরোলেই হল।
বদলানোর শুরুটা তো তারাই করেছে। তারা ধীরে
ধীরে মানুষ খেকো হয়ে উঠছে। আর আমরা হচ্ছি
প্রতিবাদী।

দেশের এই চরম পরিস্থিতিতে আমার আর বিথির
বিয়ে হয়। কোন আয়োজন পর্যন্ত করতে পারলাম না।
শুধু বিথির হাত ধরে অনেকটা পালিয়ে নিয়ে
এসেছি। নিজ দেশে থেকেও যেন প্রবাসী।

বিথির কথা আর কি বলব.!! ১৭ বছরের এক রূপবতী
নারী। খুব অল্প বয়সে বিয়ে হওয়ায়, আমাদের
মধ্যকার প্রণয় অতি তাড়াতাড়িই গড়ে উঠল।সে
আমাকে ছাড়া কিছুই বুঝে না। আমিও তাকে
অন্যকিছু বুঝতে দেই না। সংসার গোছানো তো
দূরের কথা। সে চুলোর আগুন পর্যন্ত ধরাতো না। আমি
অবশ্য রাগতাম না। থেকে থেকে আমিও তো কম
ভালোবাসি নি।একটু আহ্লাদ তো করতেই পারি।

বিথি অসম্ভব সাহসী। তার সাহস দেখেই আমার
ভয় হয়। চারিদিকে এই অবস্থা। সকাল থেকে সন্ধ্যা
অবদি আমি বাড়িতে থাকি না। বিথির কোন বিপদ
যেন না হয়ে যায়। যুদ্ধ সম্পর্কে তার জ্ঞান এবং
আগ্রহ আমার থেকে অনেক বেশি। কখন কি হচ্ছে,
কোন মুক্তিযোদ্ধা মারা গেল, কাদের বাড়ি লুট
হল, কয়টি মিলিটারি ক্যাম্প আছে, কোথায়
কোথায় আছে, কখন তারা ধেয়ে আসতে পারে,আবার
কবে মুক্তি বাহিনি একশ্যানে যাবে, সব ধরণের
খবরা-খবরই সে রাখে। যুদ্ধে তার বাবা-মা দুজনকেই
হারিয়েছে। সে কারণেই হয়ত বা এত আগ্রহ, এত
চিন্তা।

সেদিনকার ঘটনা। কাজ সেরে সন্ধ্যায় বাড়ি
ফিরেছি। বিথিকে দেখলাম রাগে ফুসছে।
জিজ্ঞেস করলে কিছুই বলে না। কিছুক্ষণ পর পর
শাড়ির আচলের নিচে সে কি যেন লুকুচ্ছে। আমি
যথেষ্ঠ হাতাহাতির পর দেখলাম আমাদের সেই
ধারালো ছুরিটি। হতবাক হয়ে তাকিয়ে আছি।
কিছুই বুঝে উঠতে পারছি না। বিথির শুধু একটাই
কথা-'যা হবার আজ রাতেই হবে। তুমি একটু
সাবধানে থেকো।'আমি যেন আকাশ থেকে পরলাম।
বিথির বাঁ হাতে ছুরি, চোখ দুটো দেখাচ্ছিল উজ্জল
সূর্যের মত, শক্ত মুখ, সুঠোল ঠোঁট। প্রতিটি অঙ্গই
যেন বিদ্রোহ ঘোষণা করে।

মধ্যরাতে মিলিটারি আসল। সাথে দু-একটা
পরিচিত রাজাকার। আমার সামনেই তারা বিথিকে
টানতে টানতে ক্যাম্পে নিয়ে গেল। আমার যেন
কিছুই করার নেই। স্তম্ভের মত দাঁড়িয়ে আছি, আর
কিছুক্ষণ পর পর মার খাচ্ছি। বিথির ধারে কাছেও
আসতে পারলাম না।

এরপর কতক্ষণ কাটল, আমার খেয়াল নেই। ভোর
হতেই এলাকায় চেঁচামেচি শুনা গেল। খবর পেলাম
ক্যাম্পের মিলিটারিরা পালিয়ে গেছে। তিনজন
নিহত। আমি প্রায় চিতাবাঘের মতই ছুটে গেলাম।

আশেপাশের অনেক লোক ক্যাম্পে এসেছে। সবার
চোখেই হতাশা। আমি বিথিকে খুজেই যাচ্ছি,
কিন্তু পাচ্ছি না। হঠৎ লক্ষ করলাম কোণার একটি
ক্যাম্পে কান্নাকাটির আওয়াজ।ছুটে গেলাম
সেদিকে।

ক্যাম্পের অবস্থা যথেষ্ঠ স্যাঁত সেতে।
চারিদিকে কাপড়-চোপড় ছরানো। অতি দূর্ঘন্ধময়
জায়গা।ভালোমত খুজতেই চোখে পরল, দুজন মৃত
মিলিটারির মাঝখানে বিথির নিথর দেহ পরে
আছে। আমার আশা-ভঙ্গ হল। বিথি আর বেঁচে নেই।
রাতে মিলিটারিদের অত্যাচার তার অসম্পূর্ণ
জীবনকে শেষ করে দিল। আমার অনুপস্থিততে বিথি
যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, তা বুঝতে আমার আর
বাকি রইল না। আমি আহত দৃষ্টিতে তার দিকে
চেয়ে আছি। বিথির বাঁ হাতে রক্তাত্ত ছুরি, চোখ
দুটো দেখাচ্ছিল উজ্জল সূর্যের মত, শক্ত মুখ, সুঠোল
ঠোঁট। প্রতিটি অঙ্গই যেন বিদ্রোহ ঘোষণা করে।

আমি কান্নায় বুক ভাসিয়ে দিলেও এ বিদ্রোহ
থামার নয়।
.
.
আশিক রাফি
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×