মাথায় ছুরির ফলা নিয়ে তিন বছর
২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাসপাতালে বসে নিজের মাথার এক্স-রে ফিল্ম দেখছেন এডিলসন নাসিমেন্তো। এতে খুলিতে ঢুকে থাকা ছুরির ফলা দেখা যাচ্ছে
মাথার মধ্যে গেঁথে থাকা চার ইঞ্চি লম্বা একটি ছুরির ফলা নিয়ে তিন বছর ঘুরে বেড়িয়েছেন ব্রাজিলের এডিলসন নাসিমেন্তো। সহ্য করেছেন দুঃসহ যন্ত্রণা। কিন্তু আর পেরে উঠতে পারছিলেন না। অবশেষে অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে ছুরির ফলাটি বের করেছেন চিকিৎসকেরা।
গাড়ির টায়ার মেরামতকারী নাসিমেন্তোর বয়স ২৯ বছর। গত শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, তিন বছর আগে একটি পানশালায় মারামারি শেষে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। একটি ছুরি তাঁর মাথায় গেঁথে যায়। হাসপাতালে গেলে চিকিৎসকেরা তখন শুধু ছুরি থেকে হাতলটি সরিয়ে ফেলেন। তাঁরা ভয় পেয়েছিলেন। কারণ, ছুরির ফলা বের করা হলে যদি তাঁর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। এই আশঙ্কায় তখন ফলাটি বের করা হয়নি। মাথায় গেঁথে থাকা ওই ফলা নিয়ে তিন বছর ঘুরে বেড়িয়েছেন তিনি। কিন্তু অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না। অবশেষে সিদ্ধান্ত নেন, ছুরির ফলা বের করে ফেলবেন, তাতে যা হয় হবে। চলতি সপ্তাহের প্রথমদিকে তিনি রেসিফি শহরের একটি হাসপাতালে ভর্তি হন। তিন ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা ফলাটি বের করে ফেলেন।
নাসিমেন্তো আশা করছেন, আগামী সপ্তাহেই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। এপি অনলাইন।
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন