somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসাধারন বিজ্ঞাপন । সত্যই হৃদয়গ্রাহী দুই বাংলা নিয়ে বাংলাতেও এধরনের মর্মস্পর্শী বিজ্ঞাপন হলে দারুন হত।

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৪৭ সাল। ভারত-পাকিস্তান বিভক্তিতে বিচ্ছিন্ন হয়ে গেলেন অন্তরঙ্গ দুই বন্ধু। সীমান্তের এই বিভক্তি শুধু দুটি দেশকে বিচ্ছিন্ন করতে পেরেছে, কিন্তু বন্ধুত্ব পেরেছে কী? এমনই মর্মস্পর্শী একটি কাহিনি নিয়ে বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে গুগল ইন্ডিয়া।
‘গুগল কমার্শিয়াল: রিইউনিয়ন’ নামের এই বিজ্ঞাপনচিত্রটি গত বুধবার গুগল ইন্ডিয়া উন্মুক্ত করেছে। ইউটিউবের ভিডিওটি এরই মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ দেখেছেন আর তাতে লাইক দিয়েছেন ১৩ হাজারের বেশি ব্যবহারকারী।
গুগল সার্চের নানা সুবিধা প্রদর্শন করতে গুগলের এই বিজ্ঞাপনচিত্রটি উন্মুক্ত করেছে গুগল কর্তৃপক্ষ। গুগল সার্চ অপশন ব্যবহার করে দেশের সীমান্তের বাধা ডিঙিয়ে কীভাবে হারিয়ে যাওয়া দুই বন্ধুর মধ্যে আবার দেখা হয় তা দেখানো হয়েছে ভিডিওচিত্রটিতে।
সাড়ে তিন মিনিটের এই ভিডিওচিত্রটি শুরু হয় ভারতের সুমন নামের এক তরুণীকে দিয়ে। দাদুর কাছে অতীতের স্মৃতিচারণায় সুমন জানতে পারে দাদুর হারিয়ে যাওয়া বন্ধু ইউসুফের কথা। ইউসুফ তখন পাকিস্তানের লাহোরে। দাদুর বর্ণনা শুনে গুগলে সার্চ করতে শুরু করে সুমন। গুগল সার্চে খুব সহজেই ইউসুফকে খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে সার্চে বিশেষ কি-ওয়ার্ড ব্যবহার করে সুমন।
গুগলের এ বিজ্ঞাপনটি এখনও ইউটিউব, ফেসবুক, টুইটারে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সম্পর্ক, যোগাযোগ প্রভৃতির ক্ষেত্রে প্রযুক্তি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পণ্যের বা বিজ্ঞাপনের ক্ষেত্রে সম্পর্কের বিষয়গুলো মানুষকে আরও বেশি টেনে আনতে পারবে। মানুষ সার্চের ক্ষেত্রে ব্যক্তিগত বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবে।

আমাদের জন্য সুখবর হচ্ছে, গুগলে বাংলা সার্চ প্রায় হিন্দি ভাষার সার্চের কাছাকাছি চলে এসেছে। গুগল এখন বাংলাকেও তার হোয়াইট লিস্টে রাখতে শুরু করেছে।
প্রথম আলো
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×