somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম্পত্য জীবন সুখী রাখতে কথাগুলো কখনোই বলবেন না

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বামী-স্ত্রী সম্পর্ক বন্ধুত্বের। একে অপরের কাছে শতভাগ স্বচ্ছতাই এনে দিতে পারে সংসারে শান্তি। তবুও মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা কখনোই সঙ্গী বা সঙ্গীনিকে জানানো উচিত নয়। এতে সংসারে শান্তি নষ্ট হয় এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ হারায়।

বিয়ের আগে যৌন সম্পর্কের কথা কখনোই সঙ্গী বা সঙ্গীনিকে জানাবেন না। আর যদিও জানিয়ে থাকেন তবে ব্যক্তিগত সম্পর্কে যেনো প্রভাব না পড়ে সেই বিষয়ে খেয়াল রাখবেন। আপনাদের যৌন সম্পর্কের পরেই হয়তো সঙ্গীকে আনন্দের সঙ্গে বলে বসলেন ‘ওঃ সেই সময়ের সম্পর্কটাই ছিলো ভালো।’ নিঃসন্দেহে পারিবারিক শান্তি নষ্ট হবে।

আপনার সাবেক প্রেমিক বা প্রেমিকা দেখা করতে চেয়েছে। আপনারা দেখাও করেছেন কিন্তু এটি যথাসম্ভব সীমিত এবং সঙ্গীর কাছে গোপন রাখাই ভালো। কারণ আপনার সুন্দর একটি সংসার আছে এরপরেও আপনি সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করছেন এটি মেনে নেয়া কষ্টকর।

আপনারা খুব সুন্দর এবং রোমান্টিক সময় কাটাচ্ছেন, এরমধ্যে হঠাৎ বলে উঠলেন ‘ও আমার সঙ্গে এভাবেই কথা বলতো।’ নিঃসন্দেহে এটি আনন্দময় সময়টিকে পুরো মাটি করে দেবে। অতীতে সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অনেক কথা হয়ে থাকতে পারে কিন্তু সেটিকে বর্তমান জীবনের সঙ্গে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।

আপনার আগের প্রেমের সম্পর্কটি হয়তো ভেঙেছে আপনারই ভুলে। আপনার সাবেক প্রেমিক বা প্রেমিকা হয়তো শতভাগ ঠিক থাকলেও, আপনি যেকোনো কারণে তার সঙ্গে প্রতারণা করেছেন। তবে সাবধান ভুলেও আপনার প্রতারণার কথা জীবন সঙ্গী বা সঙ্গীনির কাছে বলবেন না। কারণ এতে করে আপনাকে সবসময় সঙ্গী সন্দেহের চোখে দেখবে। বারবার না চাইলেও উনি আপনাকে প্রতারক বলেই ধরে নিবে।

রোমান্টিক সম্পর্কে সারপ্রাইজ থাকবে না তা কি করে হয়! জীবন সঙ্গী বা সঙ্গীনিকে অবাক করে দিতে আপনি হয়তো তাকে একটা উপহার দিলেন। তিনিও খুশি হয়ে বলে উঠলো, এটি খুব সুন্দর হয়েছে। এতে আপনার খুশি হওয়ার কথা থাকলেও, আপনি হতে পারবেন না। কারণ আপনার মনে হবে, তাহলে কি এর আগের উপহারগুলো ওর ভালো লাগেনি। এজন্যে উপহার পেলে এভাবে অনুভূতি ব্যক্ত করবেন না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×