somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমে ব্যর্থ হয়ে এই বর্বরতা

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন জীবন শুরুর অাগেই মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সেলিম সরকার। কোথায় ফুল শয্যায় থাকার কথা! অথচ পড়ে অাছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। রাতের অাঁধারে দুর্বৃত্তদের ছোঁড়া এসিড থেকেও রক্ষা পায়নি পাঁচ বছরের শিশু রাবেয়াও। বিয়ের উৎসব পালন করতে এসে পুরো পরিবারেই এখন শোকের মাতম। বুধবার শরীয়তপুর জেলার সফিপুর থানাধীন ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের কালামিয়া সরকারকান্দি গ্রামে রাত সাড়ে বারোটার দিকে এক দল দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে এভাবেই ঝলসে যায় সেলিম সরকারসহ তার পরিবারের অন্য চার সদস্যের শরীর। জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার হবু স্বামী সেলিম সরকারসহ পাঁচজনকে এসিড ছুড়ে মেরেছে সিফাত ও তার সহযোগীরা। এ ঘটনায় গ্রেফতার দুজনকে আজ রিমান্ডে নেয়া হতে পারে। বুধবার রাতে শরীয়তপুর ভেদরগঞ্জের তারাবুনিয়া গ্রামে এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সেলিমসহ পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে সেলিম ও তার ভাগ্নে রাবেয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। অপর তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। সেলিম সরকারের ভগ্নিপতি কামাল মুন্সী জানান, সেলিম সরকারের বাড়ি ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া গ্রামে। তিনি ঢাকার আশুলিয়ায় ব্যবসা করেন। পারিবারিকভাবে তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে সরকান্দি গ্রামের তানজিলা আক্তার শিরোমণির সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে বুধবার রাতে কনে ও বরের বাড়ি পৃথকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। বিদ্যুৎ না থাকায় সেলিমের বাড়িতে জেনারেটর চালিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। রাত ১২টার দিকে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। পুরো বাড়ি হয়ে যায় অন্ধকার। সঙ্গে সঙ্গে হবু বর ২৭ বছর বয়সী সেলিম সরকার গায়ে ভিজে ভিজে অনুভব করেন। ততক্ষণে তার শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের ছোড়া এসিডে সেলিমসহ ৫ জন দগ্ধ হন। ফলে পূর্ব নির্ধারিত বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। চিকিৎসাধীন সেলিম সরকার বলেন, কয়েকদিন আগে সিফাত নামে এক যুবক তাকে ফোন দিয়ে জানায়, তার (সিফাত) সঙ্গে তানজিলার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিন্তু তানজিলার আত্মীয়-স্বজন তার সঙ্গে তানজিলার বিয়ে দিতে রাজি হচ্ছে না। একপর্যায়ে সিফাত মোবাইল ফোনে উত্তেজিত হয়ে তানজিলাকে বিয়ে করতে নিষেধ করে। বিয়ে করলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেয় সিফাত। গায়ে হলুদের রাতে এই এসিড নিক্ষেপের ঘটনায় সরাসরি সিফাতকে দায়ী করে সেলিম বলেন, প্রেমে ব্যর্থ হয়েই সিফাত আমাকে এসিড মেরেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাম না প্রকাশ করার শর্তে তারাবুনিয়া ইউনিয়নের এক বাসিন্দা জানান, সেলিম সরকার এবং তার পরিবারের ওপর এসিড নিক্ষেপকারী ওই সিফাত বা ফাহাদের সাত-অাট জনের একটি গ্রুপ অাছে। এরা নারীঘটিত বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকে। তাছাড়া এই বখাটেদের গ্রুপের অত্যাচারে এলাকাবাসীও অনেকটা ভীত।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×