somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন-সম্পর্ক-সামাজিক সম্পর্ক!

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের ধর্মই হলো অলিখিত জুয়া-র মতো..। মুশকিল-মুসিবত, কান্না-হাসি, কষ্ট-বেদনা এর এক একটি বাধ্য উপাদান। জটিলতা আসবেই-থাকবেই। পর-কে আপন করা মানব ধর্ম ঠিকই, কিন্তু সেটা ব্রতচারী-সন্নাসীরাই হয়তো পূর্ণ অনুসরণ করতে পারে। তবে, দীর্ঘ-স্বীকৃত আপনকে পর করে মোহনীয় পর-কে আপন করার উপদেশ কিংবা নজির কোন ধর্মে নেই বলেই আমার বিশ্বাস। অনটন জীবনের একটি অবিচ্ছেদ্য দূর্ভিক্ষ। সকলেরই থাকে। এ যে শুধু বিনিময় মান-এরই হতে হবে, তা কিন্তু মোটেই নয়। এর নানা রুপ আছে, উপযোগও আছে স্বভাবতই। কেননা অনটন ছাড়াতো পূর্ণতা শুধুই একটি অক্ষর মাত্র।
আমার গ্রামের বাড়িতে রাস্তার এপার-ওপারে বিদ্যুতের দুটো লাইন বিদ্যমান। অনেক সময়ই দেখা যায়, আমাদের ঘরে বিদ্যুৎ নেই, কিন্তু আমাদের ঘরের ঠিক উল্টোপাশে রাস্তার ওপারের ঘরে ঠিকই বিদ্যুৎ আছে। ও ঘরে আলো আছে বলে আমি কখনোই নিজের ঘরকে ধিক্কার দেই না, কিংবা নিজের অন্ধকার ঘর ত্যাগ করে অন্যের ঘরের আলো উপভোগ করতে যাই না। কারণ প্রকৃতি সর্বদাই ভারসাম্য বজায় রাখে। যদিও এটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে যে, বিদ্যুতের আসা-যাওয়া প্রকৃতির মর্জি নয়। একটু ভাবলেই আমার বলার গভীরতা লব্ধ হবে।
সম্পর্ক নিতান্তই একটি আত্মিক অদৃশ্য সুতো, একটি আবেগপ্রবণ ধারণা মাত্র। আকষ্মিক অনাকাঙ্খিত অঘটন বাদ দিয়ে পিতৃবিয়োগ-মাতৃবিয়োগ কিংবা ভ্রাতা-ভগ্নি-পত্নীবিয়োগের অভিজ্ঞতা ক্রমে সকলেরই হয়-হবে। তাতে কি ঘটমান-বহমান জীবিতকাল থেমে থাকে..! তা তো নয় বৈকি। তাই বলে আমরা নিশ্চয়ই অবধারিত বিয়োগ গণনা করে আগেই আত্মিক সুতো ছিন্ন করি না..! অন্তত সাধারণ মনুষ্য-চর্চাকারীরাতো নয়ই।
স্বজন-বান্ধব, সভ্যতার ক্রমবিকাশের ধারায় ভ্রষ্ট-রুষ্ট মানবকূলের সামাজিকীকরণের অন্যতম পুরোনো অধ্যায়। ছোটবেলায় সমাজ পরিচিতি বইয়ের কোন এক পাঠ্যাধ্যায় এর প্রথম লাইনই ছিলো- মানুষ সামাজিক জীব, সে একা বাঁচতে পারে না; পড়েছিলাম, আজও মনে আছে। পক্ষান্তরে বিভিন্ন স্বাধীনতা ও তথাকথিত সামাজিকীকরণের মোড়কে বান্ধব পাতিয়ে অবাধ মেলামেশার যে অভিনব বেলেল্লাপনার উৎসবে মেতে আছে বৈশ্বিক জাতি, সভ্যতা ও সামাজিকীকরণের সর্বকনিষ্ঠ অর্বাচীন অধ্যায় সেটি। ব্যাক্তিগত ও পারিবারিক সর্বসুখ স্তিমিত করে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহলকে লাভবান করার এই আত্মবিদ্ধংসী নেষা ও প্রবণতা কতখানি যুক্তিযুক্ত- তা ভেবে দেখার এখনই উৎকৃষ্ট সময় নয় কি?
আমি, জীবিতকালের হয়তো ক্ষুদ্রই দেখেছি সবে। তবে কাল যদি মরে যাই, আজতো কথার-কথা বলতেই পারি যে “পুরো জীবনটাইতো দেখলাম” কিংবা “অনেকতো দেখলাম”..। তাই উপরোক্ত অনেক কিছু বলেও মনে হচ্ছে কিছুইতো বললাম না। বলবো নে..। আবার কখনো..। তবে যেটা বলতে চেয়েছি বিনা অভিযোগে সেটা কিন্তু ঠিকই বলে দিয়েছি।


সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ২

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১:২১

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য দেশ। বর্তমানে এ উপমহাদেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে মার্কিন সাংবাদিক উইলিয়াম ইক্লরোজ 'দি ক্রিটি ক্যাল মাস' বইয়ে মন্তব্য করেছেন, 'এ উপমহাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

×