গত উইকেন্ডে খোদ ইজরাইলে হাজার হাজার ইজরাইলি জনতা নেতানিয়াহুর সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে।
দেখুন, https://www.youtube.com/shorts/HlFc6IxFeRA
ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে নেতানিয়াহুর এই হত্যাযজ্ঞ ইজরায়েলকে কতটা নিরাপদ করবে জনসাধারণ আজ সন্দিহান। বরং এতে ইজরাইল দুনিয়াতে অন্যান্য অনেক দেশের সহানুভূতি হারিয়ে আরো অস্তিত্ব সংকটে পড়বে বলে অনেকে মনে করছেন। ইতিমধ্যে ইজরাইলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি এবং নেতানিয়াহুর বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে আন্দোলন দিন দিন জোরদার হচ্ছে।
এমতাবস্থায় সহজেই বলা যায় নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত এ গনহত্যা, এ অসম যুদ্ধ, এতে হাজার হাজার ফিলিস্তিনি নারী, শিশু সহ নিরপরাধ মানুষের মৃত্যু, ইজরাইলকে নিরাপদ করবে তার নিশ্চয়তা না থাকলেও তাকে বর্তমান যুগের আরেকজন হিটলার হিসাবে ইতিহাসে নিশ্চিত স্থান করে দিবে। হিটলার একদিন লক্ষ লক্ষ নিরপরাধ ইহুদি হত্যার দায়ে যেমন সারা দুনিয়ায় ঘৃণিত, নেতানিয়াহুও তেমনি একজন হাজারো নিরপরাধ ফিলিস্তিনি মুসলমান হত্যার দায়ে ঘৃণিত নায়ক হিসাবেই ইতিহাসে স্থান করে নিবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৪ সকাল ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





