===================
খুব ইচ্ছে করে চাঁদ নেমেছে,
আকাশের 'পরে চাঁদটি ক্ষয়ে মেঘকাঁচি হয়ে যাচ্ছে।
হাওয়ার চমকে আছে ওই ঘাসদের কথা, সংসারের গান,
জীবিকার পুঁথি;
ঘাসেরা জীবিকার জন্য
প্রজাপতি প্রেম করে।
মানুষরা-ও খড়ের ক্ষেত।
ঘাসফড়িংসকল ঘাসের স্তন নিয়ে খেলা করে,
পৃথিবীর মানুষপাল হয়ে আমরা-ও অনেক নিঃশ্বাসের
নদী মুছে দিই।
আজ খুব চাঁদধোঁয়া হলে ঘাসদের ঘুম গুনি
মানুষ হিসেবে মানুষকে ক্ষমা করে দিই,
এখানে ইচ্ছে করে চাঁদ নেমেছে।
===================
১/৯/২০০৯
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




