বাস থেকে নেমে অনেক শুভ্রতা দেখে
সবুজ খুঁজি যুতসই
হাতের মুঠোয়
তোমার আঙুল ক্ষয়ে সাদা হয়ে গেছে-
শঙ্খের ওষ্ঠরঙা;
এইখানে দেখো তুহিনের পালঙ্ক পাশে
শীত পৌষভাঙা।
আমি তোমার আঙুল হয়ে ঘুমিয়ে
সম্পর্কের ভস্ম হয়েছি নখ লুকিয়ে!
শহর ভুলে গেছে নদীর স্বাক্ষর-
জলের শল্ক; কেবল হিমশিখর সাবওয়ে।
১/৯/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


