প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে জন্ম নেয়া বাচ্চারা সিজারে জন্ম নেয়াদের চেয়ে বেশি মেধাবী ও বুদ্ধিমান হয়ে থাকে। তাদের আইকিউ পাওয়ার বেশি থাকে। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, নারীরা যদি স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেন। তবে ওই বাচ্চার ব্রেইনে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে। যেটা বেড়ে উঠার সঙ্গে সঙ্গে বাচ্চার মেধাকে দ্রুত উন্নত করে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, ইউসিপি-২ নামের ওই প্রোটিন বাচ্চাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি স্মৃতিশক্তি গঠনে কাজ করে। আর এটাই হচ্ছে হিউম্যান আইকিউর প্রধান উপাদান। বিজ্ঞানীরা সাধারণ ও সিজারের মাধ্যমে জন্ম নেয়া ইঁদুরের বাচ্চার ব্রেইনের ওপর গবেষণা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এতে দেখা গেছে, স্বাভাবিকভাবে জন্ম নেয়া ইঁদুরের মধ্যে ইউসিপি-২ বেশি থাকে। একইসঙ্গে নবজাতককে বুকের দুধ খাওয়ালে তার ইউসিপি-২ বাড়ে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। এমন একটা সময়ে গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে যখন সিজারের মাধ্যমে বাচ্চা জন্ম দেয়া নিয়ে বিতর্ক চলছে। সমালোচকরা বলছেন, সিজারের কারণে অভ্যন্তরীণ রক্তপাত বাড়ে ও ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমতার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। পিএলওএস ওয়ান জার্নালে প্রকাশ হওয়া গবেষণাটির লেখক ডা. টমাস হার্ভাথ বলেছেন, সেইন মার্কিটস ও আচরণ উন্নত হওয়ার ওপর ইউসিপি-২ এর গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে এসেছে এতে।.
স্বাভাবিকভাবে জন্ম নেয়া শিশু বেশি মেধাবী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিয়োগের রূপকথা

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের... ...বাকিটুকু পড়ুন
দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন
কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন
আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন
মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।