somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাড়ে ১১ বিলিয়ন ডলারের রেকর্ড

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি, প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আমদানি ব্যয় হ্রাস ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছিল ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। এর আগে ২০১১ সালের ১২ মে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার মজুদ সর্বোচ্চ ১১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে উঠেছিল।
আমদানি ব্যয় বাড়তে থাকায় এরপর এক পর্যায়ে তা ৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। গভর্নর আতিউর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহ ভাল থাকায় এবং আমদানি ব্যয় কমে আসায় রিজার্ভ প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈদ সামনে রেখে প্রবাসীরা বেশি বেশি টাকা পাঠানোর কারণেই রিজার্ভ বেড়েছে। এছাড়া দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকরাও ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য রপ্তানি বিল ক্যাশ করায় রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ১২০ কোটি ডলারের রেমিটেন্স দেশে এসেছে, যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে জানুয়ারি মাসে ১২২ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছিল।
চলতি আগস্ট মাসের ২৪ দিনে (২৪ অগাস্ট পর্যন্ত) ৮৭ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। ২০১১-১২ অর্থবছরে আমদানি ব্যয় বেড়েছে মাত্র ৫ দশমিক ২ শতাংশ। অথচ আগের বছরে (২০১০-১১) এই ব্যয় বেড়েছিল প্রায় ৪২ শতাংশ।
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলার পরিমাণ কমেছে ১৭ দশমিক ৩৭ শতাংশ। ১৮ অগাস্ট পর্যন্ত কমেছে ১০ দশমিক ৪৭ শতাংশ। এর আগে ২০১১-১২ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ।

গত এক বছরে রিজার্ভের গতি প্রকৃতি পর্যালোচনা করে দেখা যায়, ২০১১ সালের ২৮ অগাস্ট রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৯৩ বিলিয়ন ডলার। চলতি বছরের ৩০ জুন ছিল ১০ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। ৩১ জুলাই ছিল ১০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী নিজস্ব অর্থে সেতু নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, এতে যে বিদেশি মুদ্রা প্রয়োজন হবে তা রিজার্ভ থেকে জোগান দেওয়া হবে। এরপর রিজার্ভ বাড়াতে রেমিটেন্স ও বন্ড বিক্রি বাড়াতে বিভিন্ন দেশে রোড-শো এবং বিনিয়োগ মেলা আয়োজনেরও উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
প্রথম পর্যায়ে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের সফরের মধ্য দিয়ে এ রোড শোর কার্যক্রম শুরু হবে। পরে অন্যান্য দেশেও রোড শোর কার্যক্রম পরিচালিত হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

আমির+ওলামা বাদ দিয়ে কোরআন+হাদিস মানলে পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতে কঠিন শাস্তি পেতে হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মে, ২০২৬ সকাল ১১:৫৯



সূরাঃ ২, বাকারা। ৮৪ নং ও ৮৫ নং আয়াতের অনুবাদ-
৮৪। (হে ইহুদী সম্প্রদায়) আমি যখন ওয়াদা নিয়েছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান থেকে আপন ব্যক্তিদেরকে... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

×