somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকফোটা সুখের জল

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েকফোটা সুখের জল



মা সুমা কই গেলে। আমার ব্যাগ টা দিয়া যা মা। আমার দেরি হয়ে যাচ্ছে। সুমা রান্নাঘর থেকে হাতে করে নিয়ে আসে জমির আলীর ভিক্ষার থলি। জমির আলীর একমাত্র মেয়ে সুমা। সুমার বিয়ে হয়েছে আজ একবছর হলো। স্বামী পাশ্ববর্তী গ্রাম সুন্দরপুরের ফজলু মিয়ার সাথে। আজ একমাস হলো সুমা স্বামীর বাড়ী থেকে বাপের বাড়ী এসেছে। আদৌ কোনোদিন ফিরতে পারবে কিনা সুমা জানেনা। সুমার শাশুরী বলে দিয়েছেন ছেলের ব্যাবসার টাকা জোগার করতে পারলে যেনো বাড়ী ফিরে আসে। সুমা শাশুরীর পা ধরে অনেক অনুনয় বিনয় করেছে কিন্তু শাশুরীর এক কথা টাকা নিয়ে যদি কখনও আসতে পারে তবে তোমার জন্য এবাড়ীর দরোজা খোলা হবে। সুমা আসার আগে স্বামী ফজলু মিয়ার পা ধরে কেদেঁছে। কিন্তু ফজলু মিয়া ও নিরুত্তর। সুমা বুঝতে পারে মার কথায় তার স্বামী ও একমত। কিন্তু তার বাবা জমির আলী কোথায় থেকে টাকা দিবে? তার বিয়ের সময় দু শতকের বসত ভিটা মহাজনের কাছে বন্ধক দিয়ে টাকা নিয়ে ছিলেন বাবা। আজও সে টাকা পরিশোধ করা হয়নি। আর দিবেই বা কিভাবে? জমির আলী সড়ক দূর্ঘটনায় পা হারিয়েছে আজ একযুগ হলো। কোনো কাজ করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু তার ভিক্ষা করতে ও ভালো লাগেনা। কারো কাছে হাত পাতাকে জমির আলী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজ মনে করেন। কিন্তু কোনো উপায় ও তার নেই। ছোটখাট যে মুদির দোকান দিবে সে পরিমান পুজি ও নেই। তাই অনিচ্ছা সত্ত্বে মানুষের দারে দারে ঘুরে হাত পাতে জমির আলী। ভিক্ষার থেকে অল্প অল্প জমানো টাকা আর মহাজনের টাকা দিয়ে তার একমাত্র মেয়ে সুমাকে বিয়ে দেন । সুমা সুখে থাকবে এছিলো তার আশা। কিন্তু সে আশা-স্বপ্নের গুড়েবালি। বিয়ের সময় জামাই বাড়ীর আবদারে বসত ভিটা ব›ধক রেখে দশহাজার যৌতুক পন হিসেবে দিয়েছিলো। বড় প্রত্যাশা ছিলো মা মরা মেয়ের সুখ দেখে যাবেন। কিন্তু সে সুখ মনে হয় আর তার দেখা হলোনা। বিয়ের ছ’মাস পরে আরো যৌতুকের জন্য সুমার উপর নেমে আসে আরো নির্যাতন। সুমা অল্পশিক্ষিত মেয়ে তার উপর নির্যাতনের প্রতিবাদ সে করতে পারেনা। তার নিয়তি ভেবে মুখ বুজে সে সব সহ্য করে। কিন্তু যেদিন ঘর থাকে বের করে দেওয়া হয় তখন আর পারিনি। সোজা চলে এসেছে বাপের বাড়ী। বাবা জমির আলীর হাতে থলি দিয়ে বলে বাবা আজ তোমার শরীরটা ভালা না। আইজকা থাক বাবা তুমি যাইওনা। মেয়ের কথার প্রতিবাদ করে বলেন-
:আমি যদি না যাই মা তুই জামাইর ঘরে যাইবে কিলা?
:বাবা আমি যাইতাম চাইনা
:কিতা কছ মা! ইতা কইছনা।
:হাছা কইতাছে বাপ মুই এমুন জামাইর ঘরে আর যাইতামনায়
: মা ইতা মুখে আনিছনা পাপ আইবো।
:অইলো অইবো। এইটা আমার দিলের কথা কইতাছে। যে পোলা হউরের(শাশুর) ভিক করা টাইকা নিয়া তার ঘরে আর আমি মইরা গেলেও যাইমুনা।
মেয়ের কথায় দুশ্চিন্তায় পড়ে যান জমির আলী। এর মধ্যে জামাইর দাবী করা দশহাজার টাকা মধ্যে জমির আলী পাচঁ হাজার টাকা সংগ্রহ করেছেন। আর পাচঁহাজার টাকা হলেই মেয়েকে জামাই বাড়ী পাঠাতে পারতেন। কিন্তু মেয়ের কথায় যেনো জমির আলীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
:বাবা কিতা হইলো তুমি মাতো না দেখি
:আরেকবার ভাবরে মা
:না বাবা মোর চোখ খুইলা গেছে। আমাগো স্কুলের শিক্ষিত আপা কইছে যৌতুক নেওয়া দেওয়া দুইটা অপরাধ। আপায় আরো কইছে আমাগো লাখান মাইয়ার লাগি অনেক এনজিও সহযোগীতা করে। বাবা তোমারে আর ভিক্ষা করবার দিতামনায়। আমি লোন নিয়া হাস মুরগী পালন করমু।
:কিন্তু!
:না বাবা কোনো কিন্তু নাই। আমি নিজের পায়ে দাড়াইমু।
জমির আলী আর কোনো কথা বাড়াননা। মনে মনে বলেন মেয়ে তো ঠিকই বলেছে। যে ছেলে যৌতুক চায় বউয়ের উপর নির্যাতন করে আর যাই হোক সে ছেলের কাছে মেয়ে সুখী থাকতে পারেনা। সুমার অলক্ষ্যে জমির আলীর চোখ থেকে ঝরে পড়ে কয়েকফোটা জল। সে জল হয়তো দঃখের নয়


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×