একটু আগে বৃষ্টি হয়েছে
ছলাৎ ছলাৎ ভারী বৃষ্টি
বৃষ্টিতে ভিজে গেছে সদ্য লেপা পল্লীবধুর উঠোন
পাখি আর সবুজ লতা পাতা
তুমিও হয়তো চুল খোলে মেতেছিলে বৃষ্টি উম্মাদনায়।
কিছুদিন আগেও বৃষ্টি হলে বাড়ী মাত করে
উদ্দাম গায়ে মনের সুখে ভিজতাম
মায়ের বকুনি
বাবার কড়া চোখ রাঙানি
সব উপেক্ষা করে।
অথচ...
আজ আমি উত্তরীয় জানালা খুলে কেবল অবলোকন করছি
বৃষ্টির কান্না!
তুমি অবাক হচ্ছো!
মনের ভীতর উঁকি দিচ্ছে-
আকাশ আবার কাঁদে নাকি?
হ্যা কাঁদে,ভীষন কাদে
কখনো সে কান্না সংক্ষুব্দ হয়ে তান্ডব চালায় জীব ও জগতে।
আজ আমার কাছে বৃষ্টি মানে বেদনার উপমা
বৃষ্টি মানে কারো হৃদয় ফেটে ফিনকি দিয়ে ছুটে আসা বেদনার রক্ত জল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



