somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধরনী দ্বিধা হও......একটি লুল পোষ্ট :P :P

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেলের ৩য় বর্ষ প্রায় শেষ তখন, কয়দিন পরেই ৪র্থ বর্ষ । ওয়ার্ডে যথারীতি সার্জারী প্লেসমেন্ট শেষ করে গাঈনী শুরু । প্রথমদিন আতলামি করতে গিয়ে আগেভাগে ওয়ার্ডে গমন । ওয়ার্ডে গিয়েই আমাদের মেডিকেলের হার্টথ্রব ইন্টার্ন শিরীন আপুর সাথে দেখা ;) ।
'আরি আসিফ যে..কেমন আছিস ভাইয়া ?'
আমিতো খুশিতে ৩২ পাটি দন্ত বিকশিত করে(আর মনে মনে ভাবতেছি,আজ সকালবেলা কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম) ' আরি,আপু যে, ভালো আছি, আপনি কেমন আছেন ??? ' :) :)
'আর বলিসনা রে, নাইট ডিউটি ছিল গতরাতে, একটুও ঘুমাতে পারি নাই, এখন খুব ক্লান্ত লাগতেছেরে /:) /:).....ভাইয়া, একটা কাজ করে দিতে পারবি?? ৭ তলায় ফিমেল ওয়ার্ডের ১৮ নাম্বার বেডের রোগীটা একটু দেখে আসতে পারবি? মানে ফলোআপ আর কি, রোগীটা আজকে চলে যাবেতো, ফাইলপত্র সব আমার কাছে...তুই খালি দেখে আয়,আমি ডিসচার্জ পেপারটা রেডি করতে থাকি।'
আপুর এহেন অনুরোধ আমি ফেলতে পারলাম না (আসলে মেয়েরা কোনো অনুরোধ করলে আমি আবার ফেলতে পারিনা :D :P)। গলায় স্থেটোস্কোপ আর প্রেসারমেশিন ঝুলিয়ে খুব ভাব নিয়ে আমার ফিমেল ওয়ার্ডে গমন। ১৮ নম্বর বেডের রোগীর কাছে গিয়ে ভাব এবং মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করলাম- 'মা কেমন আছেন?'
'ভাল আছি।' এরপর যথারীতি প্রেসার মাপলাম, পালস চেক করে জিজ্ঞেস করলাম যে কোনো অসুবিধা আছে কিনা আর পেটে সেলাইয়ের জায়গায় ব্যাথা আছে কিনা।উনি বললেন যে উনার কোনো অসুবিধা/ব্যাথা নাই:) ।
(আপু বলে দিছিলো যে এটা সিজারের কেস) তাই জিজ্ঞেস করলাম- 'মা, কয় নাম্বার বাচ্চা?'
উনি তখন একটা ক্যাবলা মার্কা চেহারা বানায়ে বললেন- 'প্রথম।'
আমি তখন একটু অবাক হই, কেননা বাচ্চাটা তখন মায়ের কাছে ছিলোনা।
জিজ্ঞেস করলাম- 'মা, আপনার বাচ্চা কই?'
-' বাচ্চাতো বাসায়।'
(আমিতো আকাশ থেকে পড়লাম :-* :-* এবং একই সাথে মেজাজ খারাপ X(( X(( সদ্যজাত বাচ্চাকে কই মা'র কাছে রাখবে,তা না....বাসায় নিয়া শিওর কৌটার দুধ খাওয়াইতেছে, এইডা কিছু হইলো X( । )
আবার জিজ্ঞেস করলাম - 'বাচ্চারে তাইলে বুকের দুধ খাওয়ান ক্যামনে?'
এরপর রোগী যা বললো,তা শোনার জন্য আমি মোটেও প্রস্তত ছিলাম না- 'বাবা, বাচ্চার বয়স তো ৭ বছর ।' :-* :P
(আমি তখন বলতেছি- হে ধরনী, তুমি দ্বিধা হও, আমি তোমার ভেতরে পালাই) 'ও আচ্ছা' বলে কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে ওয়ার্ড হইতে পলায়ন করলাম :P এক সপ্তাহ পর্যন্ত ওই ওয়ার্ডের ধারে কাছে যাই নাই :P

( পরে জানতে পেরেছিলাম যে ১৮ নাম্বার বেডের রোগী ২০ নাম্বারে শিফট হইছিলো আর ১৮ নাম্বারে এ্যাপেনডিসেক্টমির (এ্যাপেনডিক্স অপারেশনের) রোগী ছিলো যাকে আমি দেখেছিলাম /:)......আফনেরাই কন, এইডা কিছু হইলো :| :P ???? )
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×