somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যানিস হইয়া যাইতে পারতাম..............ব্যাফক লুল পোষ্ট :P :P

২৬ শে জুন, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টার্ণ লাইফের শেষের শুরু তখন। সার্জারী এবং মেডিসিন সফলতার সাথে শেষ করে গাঈনীর প্রথম দিন। পকেট খরচ চালানোর জন্য ইন্টার্নীর পাশাপাশি একটা হাসপাতালে মেডিকেল অফিসার পদে 'কামলা খাটি'।..কলেজে(মেডিকেল কলেজ) নাইট এবং মর্নিং ডিউটি করে বিকালে আমার ডিউটি পড়ছে ঐ হাসপাতালে । স্বভাবতই খুব ক্লান্ত। ঘড়িতে ৯টা বাজার অপেক্ষায় বসে আছি। ৯টা বাজার ঠিক ৫ মিনিট আগে একটা গাঈনীর রোগী আসলো। আমিতো খুশি,যাক এই রোগী আমাকে রিসিভ করতে হবেনা। কিন্তু খুশী হলে কি হবে, আমার সাথে সেদিন ডিউটিতে ছিলেন কলেজের হার্টথ্রব শিরীন আপু। আপুকে যখন বললাম-'আপু আপনে রিসিভ করেন এটা' তখন আপু চোখে প্রশ্ন নিয়ে তাকালেন আমার দিকে। আমি বললাম 'আপু, ফিমেল পেশেন্ট তো।' আপু বললেন- 'তুই জীবনে শুনছোছ,গাঈনীতে মেল(পুরুষ) পেশেন্ট ভর্তি হইছে??' :P আমি বললাম-'না মানে,গাঈনীর রোগীদের সাথে আমি একটু আনইজি। হিস্টিরী টেক করতে অস্বস্তি ফিল করি।' আপু তার মেল কিলিং হাসি দিয়ে বললো-'চান্দু, এই কথা কইলে এ জীবনে তুমি লগ বুকে সাইন পাবা না। সো, কোন কথা না বলে সোজা পেসেন্ট রিসিভ কইরা আয়, ম্যাডামের সাথে না হয় আমিই কথা বলবোনে।' কোন কথায় কাজ হবে না বুঝতে পেরে সুবোধ বালকের মতো পেসেন্ট রিসিভ করতে গেলাম( আপুকে আবার আমি না বলতে পারিনা);) ।

কেবিনে গিয়ে দেখি আমাদের হাসপাতালের খালা বিছানায় শুয়ে আছে। বয়স ৪৮ এর মতো। তো বিপি-স্টেথো নিয়ে বেশ ভাব নিয়ে কেবিনে ঢুকলাম। খালাকে জিজ্ঞাসা করলাম- আপনার সমস্যা কি? উনি আমার কথার কোন উত্তর দিলেন না। খালা মনে হয় কোন ফিমেল ডাক্তার আশা করতেছিলেন।বুঝলাম উনিও আমার মতোই অস্বস্তি ফিল করতেছেন। কিন্তু কি আর করা,শিরীন আপুর কাছে ফিরে যাওয়া আর নিজের প্রেস্টিজ নিজেই পাংচার করা একই কথা। ইতিমধ্যে অন্যান্য খালা,আয়া আর নার্সরা মিলে আমার পেছনে ছোটখাটো একটা জটলা সৃষ্টি করছে,উদ্দেশ্য আমি চলে যাওয়া মাত্রই খালার কুশলাদি জিজ্ঞাসা। এরপর খালাকে জিজ্ঞাসা করলাম- আপনি যেই ম্যাডামকে দেখিয়েছেন উনার কোন প্রেসক্রিপশন আছে আপনার কাছে? এবার উনি একটা কাগজ বাড়িয়ে দেন।ওখানে লেখা চিফ কম্প্লেইন- প্রায় ৬ মাস ধরে মাসিক বন্ধ এবং লোয়ার অ্যাবডোমিনাল ডিস্টেনশন(তলপেট ফুলে যাওয়া-সোজা বাংলা ভাষায়।) প্রেসক্রিপশন দেখে তো মেজাজ খারাপ। মনে মনে বলতেছি এইসব মানুষের জন্যই দেশের জনসংখ্যার আজ এই অবস্থা। এই বুড়া বয়সে কেউ বাচ্চা নেয়। অসহ্য, পুরাই ফাউল। যাইহোক চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ না করে, বিপি দেখে প্রশ্ন করলাম-'মা(খালা থেকে মা) বাচ্চার নাড়াচাড়া টের পান??' এরপর খালা যা বললো তা শুনে আমার কপালে প্রথমে বিন্দু বিন্দু ঘাম, ঘামের দরুন চশমা ঝাপসা হয়ে আসা,ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যাপক হাসির শব্দ শোনা এবং সর্বোপরি আমার মনে হতে লাগলো পন্ডস্ ভ্যানিসিং ক্রিম মাইখা ভ্যানিস হয়ে যাইতে পারতাম ওখান থেকে। :S খালার উত্তর ছিলো- বাবা, এইডা বাচ্চা না- টিউমার, টিউমার। :S
ঘটনার পর গাঈনী প্লেসমেন্ট শেষ না করে ঐ হাসপাতালের ত্রিসিমানায় যাই নাই আর। :P :P
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×