somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহনাফের জন্য ভালোবাসা

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমার জীবনের ৩০তম বসন্তে পদার্পন দিবস। ২৯ বছরের এই ক্ষুদ্র সময়ে আমি অনেক মানুষকে পেয়েছি যাদের ঐকান্তিক সাহায্য,সহযোগীতা, সহমর্মিতা, ধাক্কা আমাকে এই পর্যায়ে পৌছাতে সাহায্য করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজ আমি যেখানে ঈদ এবং জন্মদিনের আনন্দ পালন করতেছি, ঠিক একই সময়ে আমার-ই এক অনুজ আহনাফ পিজি হাসপাতালের ১৭ তলার ১৭১৭ নং কেবিনে (ব্লক ডি) শুয়ে তার পরবর্তী জন্মদিন পালন করতে কিনা সেই অনিশ্চয়তায় ভুগতেছে। অনিশ্চয়তায় ভুগতেছে পুরো পরিবার। মায়ের মনে সন্তান হারানোর ভয় হাহাকারের মতো বাজতেছে।
পুরো নাম নূর-এ-শাফি আহনাফ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। এমনিতে সুস্থই ছেলে, ক্লাস আর সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে থাকে। অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে। জেএসসি, এসএসসি – দুই পরীক্ষাতেই সব বিষয়ে এ-প্লাস পেয়েছে। অসাধারণ বিতর্ক করে। রেসিডেন্সিয়ালের বিখ্যাত ডিবেটিং ক্লাব RDS –এর সাথে জড়িত সে। বিভিন্ন আন্তঃকলেজ প্রতিযোগিতায় নিজের কলেজের নাম উজ্জ্বল করেছে বেশ কয়েকবার। হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়েছে। ব্লাড ক্যান্সার, বা ডাক্তারি ভাষায় যেটাকে বলে অ্যাকিউট লিউকেমিয়া – সেটা হয়েছে আহনাফের।

এর চিকিৎসা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট। আমাদের শরীরের হাড়ের ভেতরে মজ্জা থেকে রক্ত তৈরি হয়। যেহেতু মজ্জাতে সমস্যা, তাই আহনাফের শরীরের হাড়ের ভেতরের নতুন মজ্জা বসাতে হবে।বাংলাদেশে এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয় না। কাছাকাছির মধ্যে এটা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে হয়, আর হয় সিঙ্গাপুরে।তবে আশার কথা ক্যান্সারটা প্রাথমিক স্টেজে আছে এখনও। ডাক্তাররা বলেছেন, খুব দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে ধীরে ধীরে সেরে যাবে আহনাফ।
মাঝখানে শুধু মোটা দাগ হয়ে বিশাল এক টাকার অংক প্রতারণার হাসি হাসছে। আশি লক্ষ। আটের পর ছয়টা শূন্য। আহনাফকে ভালো করে তুলতে হলে আশি লক্ষ টাকা যোগাড় করতে হবে।

আমার কথা বলি। একজন নব্য চিকিৎসক হিসাবে আমার ক্যান্সারে আক্রান্ত কিছু রোগী দেখার দুর্ভাগ্য হয়েছে।ক্যান্সারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ফ্যামিলিতে মাত্র একজনেরও যদি এই রোগ হয়, তাহলে তীব্র একটা ধাক্কায় সেই ফ্যামিলির অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস হয়ে যায়। একটা পরিবারের সারা জীবনের সঞ্চয়, একটা ঝড় এসে তুমুল ঝাঁকি দিয়ে একেবারে খালি করে দিয়ে চলে যায়। রোগীর আত্মীয়-পরিবারকে অনেক সময় মিথ্যা সান্তনা দিতে হ্য়,চেষ্টা করতে বলা হয় রোগীকে আরও কিছুদিন বাচিয়ে রাখার। কিন্ত অন্তরের অন্ত:স্থল থেকে জানি সব-ই অযথা করা হচ্ছে। হতাশ মনে কাছের সহকর্মীকে অনেক সময় এটা বলে ফেলি। তারা অবাক হয়ে ভাবে কি নিষ্ঠুর এই মানুষটি।
কিন্তু আহনাফের ব্যাপারটি একেবারেই ভিন্ন। ওর অসুখটা একদম প্রাইমারী অবস্থায় ধরা পড়েছে। তাই ওকে বাচানোর ব্যাপারে আমি খুব-ই আশাবাদী। একজন মায়ের কাছে তার সন্তানকে ফেরত দিতে লাগবে আশি লক্ষ টাকা। টাকার অংকটা হটাৎ দেখলে মনে হয় অনেক বেশী। একটু সহজ করে দেই ব্যাপারটা- আমাদের সবার ভেতর থেকে লাগবে মাত্র ৮০০০ মানুষ যারা প্রত্যেকে ১০০০ টাকা করে দিবে।যাদের কাছে এটাও বেশি মনে হয় বা যাদের সামর্থ নাই তাদের কাছে আমি কমপক্ষে ১০০টাকা আশা করছি। এই বিশাল ঢাকা শহরে কি এমন ৮০০০ মানুষ আমরা খুজে পাবো না?? আমরা কি পারবোনা পিজি হাসপাতালের ১৭১৭ নং কেবিনে ঘোরাঘুরি করা মৃত্যুদূতকে আরো ৫০-৬০ বছর অপেক্ষা করিয়ে রাখতে??? আমি জানি আমরা পারবো। বাংগালী এর আগেও মৃত্যুদূতকে অপেক্ষা করিয়ে রাখার ইতিহাস গড়েছে। এখন সময় এসেছে ইতিহাসের পুনরাবৃত্তির।

এই লেখার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছিঃ
১) অর্থনৈতিকভাবে স্বচ্ছল বাংলাদেশি ও প্রবাসী বিভিন্ন ব্যক্তিদের
২) বিভিন্ন ব্যান্ড ও চলচ্চিত্রের সাথে জড়িত শিল্পীদের
৩) টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের
৪) ফেসবুকের জনপ্রিয় লেখকদের
৫) বিভিন্নভাবে প্রচারে সক্রিয় যে কোনো মানুষের

'ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা,বিন্দু বিন্দু জল,গড়ে তুলে মহাদেশ মহাসাগর অতল'- হ্যা, আমাদের সামান্য প্রচেষ্টা-ই পারে একজন সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে,পারে সন্তানের লাশ পিতার কাধে না ওঠার ব্যাবস্থা করতে।

আহনাফের বাবা ( মোঃ আবুল কাশেম ) : 01916216748
আহনাফের মা ( মিসেস নূরজাহান ) : 01917637310


ব্যাংক অ্যাকাউন্টঃ

১ - Golam Mahbub,
Dutch Bangla Bank,
Digpait, Jamalpur.
Account no. : 200.103.200


২ - Nurzahan,
Islami Bank Bangladesh limited,
Jamalpur Branch.
Mudaraba saving account no : 11598 (online)


বিকাশ (b-Kash)

01917637310 (আহনাফ এর মা)
01715015075 (আহনাফ এর মা)
01724921889 (আহনাফ এর মামা)
01682608664 (তানজিল )
01676942188 (রুদ্র )
01921670683(পাভেল )
01671102028 (আদনান )
01681685780 (জালাল)

আমার এই লেখার মাধ্যমে যদি কিছু মাত্র সাহায্য পৌছে দিতে পারি,তবে আমি আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার পেয়ে যাবো এবং শেষ বয়সে ভালো কিছু করার অনুভুতি সঙ্গী করে ওপারে যাত্রা করতে পারবো।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×