অনেক দিন পর ব্লগে ঢুকলাম । অনেকদিন হল মাথায় পুরানো অ্যাডগুলা বেশ যন্ত্রণা দিচ্ছে । মাথায় গুনগুন করে , কোনটার সুর ভূলে যাচ্ছি কোনটার লিরিক্স । ছোটবেলার প্রিয় অ্যাডগুলা সব কালেক্ট করব তাও সম্ভব হচ্ছে না । ইউটিউবে বেশী পুরানো অ্যাড তেমন একটা পাওয়া যায় না । ফিলিপস বাতি, অলিম্পিক ব্যাটারী, শরীফ ম্যালামাইন কিংবা ম্যাটসিলস লজেন্সের মত অল্প যা পেয়েছি আগেই আগেই শেয়ার করেছি ।
যা বলছিলাম কিউট রোমান্স ট্যালকম পাউডারের জিঙ্গেলটা যাদের মনে নাই তাদের একটু স্মরণ করায়ে দেই । দেখেন তো সুরটা মাথায় আসে কিনা ।
♪ ♫ ♩ তুমি ছাড়া আমি যেন আমি নই অন্য মানুষ কোন সৌরভে অনুভবে তুমি তুমি আছো তাই প্রতিদিন পূর্ণতা পাই ♪ ♫ ♩ কিউট রোমান্স ট্যালকম পাউডার (পুরুষ কন্ঠে ) ♪ ♫ ♩ রোমান্স ♪ ♫ ♩
বেশ অনেক লোভ বাড়ালাম । এখন লিংকটা দিয়েই দেই । আজকে সকালে ফেসবুকে একজন দেখলাম লিংকটা শেয়ার দিসে । আমি সারাদিনে কম করে হলেও ২০ বার শুনলাম । মনটা ফুরফুরে হল । তারপর ভাবলাম ব্লগবাসীরেও একটু বিনোদন কিংবা নস্টালজিয়ায় আক্রান্ত করি ।
কয়েক বছর আগে, কানাডার বেগম পাড়ার কথা ব্যারিস্টার সুমন ভাই বেশ ফলাও করে প্রকাশ করেছিলেন। বাংলাদেশী দূর্নীতিবাজদের আখড়া হয়ে উঠেছিলো কানাডার ঐ অঞ্চল। আজ পুসিলশের সাবেক প্রধান বেনজির দুবাইয়ে ধরা... ...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন