somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশের মানুষ কেন ভবিষৎ-এর চিন্তা করে না ?

০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেনে অবাক হবেন যে, আমরা যে পোশাক গুলি ব্যাবহার করি তা পরার যোগ্য কিনা আমরা তাও জানি না । আমরা যে পোশাক গুলো ব্যাবহার করি, এগুলোর উপর বেশ কিছু রসায়নিক দ্রব্য ব্যাবহার করা হয় । কিছু কাপড়ের রং-এর কাজে, কিছু আছে প্রিন্টিং-এর কাজে, কিছু উজ্জলতা বৃদ্ধিতে, কিছু আছে কাপড়ের স্থায়িত্ব বাড়ানোর জন্য ।
প্রথমে কিছু রাসায়নিক পরীক্ষার নাম বলি (বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য বুঝতে সুবিধা হবে) অ্যাজো (azo)-, থ্যলেট (phathalate), ফরম্যালডিহাইড (formaldehyde) । অ্যজো- কাপড়ের রং-এর কারনে , থ্যলেট- কাপড়ের প্রিন্ট নমনীয় করায়, ফরম্যালডিহইড – ফ্যাব্রিকের স্থায়িত্ব বাড়ানোর জন্য । এগোলো ছাড়াও আরো অনেক গুলো আছে ।
যদি শুধু অ্যজো যৌগ নিয়ে কথা বলি, তাহলে কাপড়ে ব্যাবহৃত রং-এর মধ্যে ২৪ টি অ্যজো আছে যেগুলো মানুষের ত্বকের জন্য ক্ষতিকর । এগুলোর যৌগের মাত্রা ২০ থেকে ৩০ পিপিএম (ppm -parts per million) অর্থাৎ প্রতি ১০ লাখে মাত্র ২০-৩০ টি কনা । এর বেশি হলে বিভিন্ন চর্মরোগ, অ্যার্লাজি কিংবা ক্যান্সার হতে পারে ।
যে পোশাক গুলো আমাদের দেশীয় পোশাক কারখানা গুলো তৈরি করছে তা সত্যিই খুব ভালো মানের । কয়েক টি বিখ্যাত ব্র্যান্ডের নাম বললে হয়তো বুঝবেন GAP, S-OLIVER, G-STAR, H & M। এরা আমাদের দেশের বিভিন্ন গার্মেন্টস থেকে অর্ডারে পোশাক কেনে আর বেশ কিছু ৩য়-পক্ষ ল্যাব থেকে তাদের কাপড়ের মান পরীক্ষা করে নেয় । যদি তাদের চাহিদার বেশি মাত্রার কোন কিছু পাওয়া যায় তাহলে তারা আমাদের তৈরি পোশাক গুলো নেয় না । সেগুলা আমাদের দেশের স্থানিয় বাজারে বিক্রি হয় ।
প্রশ্ন হচ্ছে কেন নেয় না ?
এর দুটি কারন আছে । প্রথম কারণ হচ্ছে, ইউরোপ বা আমেরিকার মানুষের ত্বক আমাদের মহাদেশের মানুষের মত এতটা সহনশীল না । তারা ঐ মাত্রার রাসায়নিক পরিমান সহ্য করতে পারে না । দ্বিতীয় কারন, যেটা আমি বেশি গুরুত্বর্পূন মনে করি, কাপড় ধোয়ার ক্ষেত্রে যে ময়লা পানি টা যায় সেটা যেন পরিবেশ দূষন না করে ।
আমাদের দেশে যেটা হয়, আমরা বাসায় অল্প কয়েকটা কাপড় ধুয়ে তা রোদে শুকিয়ে নেই । কিন্তু উন্নত দেশে ময়লা কাপড় একবারে অনেক গুলো নিয়ে ধোপাখানায় দিয়ে আশে । মেশিনে পয়সা ফেলে, কিছুক্ষন পরে শুকনা কাপড় নিয়ে যায় । ওরা চিন্তা করে, প্রতিটা পোশাক যদি ৫০০ পিপিএম বিষ পানিতে ছাড়ে, তাহলে দেশের সব গুলো কাপড় কতটা পানি দূষিত করবে?
তাই ওরা সব টুকু বিষ আমাদের মত দেশে ফেলে যায় । আর আমরা ভাবি, আহা আমাদের কি ব্যাবসাটা-ই না হচ্ছে । আমাদের বেশ কিছু প্রতিষ্ঠানের পানি পরিষোধনের জন্য ETP plant আছে, কিন্তু বেশির ভাগ ই দেখানোর জন্য। কাজের জন্য খুবই কম ।
একবার কি ভেবে দেখেছেন, যে বিষ ওরা আমাদের দেশ থেকে ছেকে নিচ্ছে ৩০ বছর পরে সে বিষের ঘনত্ব কতটা হবে ? আমাদের অসুখ হবে না তো কি ওবামার মেয়ের অসুখ হবে নাকি ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×