somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কি আমার বোন বা বৌ কে একটা বন্দুক কিনে দিতে পারি ?

১৬ ই মে, ২০১৫ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসলে ব্লগ লিখতে ভয় পায় না, লজ্জা লাগে । পাছে কোন সত্যি বলে ফেলি । মনে তো অনেক রাগ জমে থাকে । কিন্তু প্রকাশ করতে মানা । কিন্তু দুটো ভিন্ন প্রশ্ন বেশ কয়েক দিন মাথা খারাপ করে ফেলছে ।
বেশ কয়েক দিন থেকে অনার্স পরীক্ষা চলছে । কিন্তু নিয়ম হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কোন বই বা নোট, ফোন নিয়ে যাওয়া যাবে না, কারন তাতে “অসৎ উপায়” প্রয়োগ হতে পারে, আগে তো নিতে দিতো, কিন্তু রুমে ঢুকে তা একটা নির্দৃষ্ট স্থানে রেখে দিতো । এখন মেইন গেটে পুলিশ বসিয়ে সবগুলো রেখে দেয়া হয় । মজার ব্যাপার কি, এতেও নকলবাজ দের নকল করা কমে না । আগে চিরকুট লিখে নিয়ে যেত, এখন আস্ত বই নিয়ে যায় । আচ্ছা পুলিশ দিয়ে বা ফোন কেড়ে নিয়ে কি নকল কমানো যায় ।
কয়েক দিন আগে বি. সি. এস পরীক্ষা দিলাম, তখন ফোন গুলো বাইরে একটা মাদুরের উপর রেখে কেন্দ্রে ঢুকলাম । আমার ঘড়িটাও চেক করে দেখলো, যে এটা কোন ইলেক্ট্রনিক যোগাযোগ ব্যাবস্থা আছে কিনা । অনেকেই দুর-দুরান্ত থেকে এসেছে যাদের পরিচিত কেউই হয়তো কেউই কাছে নেই, তাহলে তারা যোগাযোগ করবে কিভাবে ? আমার তো মনে হয় কয়েক দিন পরে “মেটাল ডিটেক্টর” এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে ।
আর একটা প্রশ্ন হচ্ছে, দেশের যা পরিস্থিতি তাতে আমি আমার বোন, স্ত্রী বা পরিবারের বাকি নারী সদস্যদের ন্যূনতম নিরাপত্তার জন্য কি করবো ? তারা ফোন নিতে পারবে না ? রাস্তায় কোন পরিস্থিতিতে আছে, আবার কোন শাহবাগ ঘটনার স্বীকার হচ্ছে কি না ? আমি কি করে জানবো ? তখন তো নিজেকে বাংলা সিনেমার পুলিশ মনে হবে, ঘটনা শেষে ঘটনা স্থলে হজির ।
শিক্ষা ব্যবস্থা এমন কেন নয়, যে শিক্ষার্থী মন থেকে বুঝবে, নকল করা অন্যায় । আমাদের মানসিকতা কেন বদলায় না ? কেন প্রাইমারি ক্লাসের একজন ছাত্রী..... নির্যাতনের স্বীকার হয় ? এসব দেখে আমার পরিবারের এক সদস্য আমার কাছে একটা আগ্নেয়াস্ত্র চেয়েছে । এখন আমি তো তাকে সারাদিন কোলে নিয়ে স্কুল বা কলেজে বসে থাকতে পারবো না । আমি কি তাকে একটা বন্দুক কিনে দিতে পারি ? সে যদি ঘটনাস্থলে দুইটা খুনও করে তাতেও সমস্যা নেই, কারন এখানে খুনিদের বিচার হয় না । আর আত্মরক্ষার ক্ষেত্রে কাওকে খুন করলে সেটা কি খুন বলে বিবেচিত হবে, নাকি আইন হতে তুলে নেয়ার চেয়ে নিজের শেষ সম্বল মান-ইজ্জত রাস্তায় বিলিয়ে দিয়ে আসবে ?
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ রাত ২:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×