আমি "বাংলাদেশের দালাল" নামক একটা গ্রুপের মেম্বার,এর সুবাদে জীবনে প্রথমবারের মতো নিজেকে দালাল ভাবতে ভালো লাগছে…
আচ্ছা বুঝলাম যে আমি আপনি আমরা সবাই বাংলাদেশের দালাল,কিন্তু সমগ্র বাংলাদেশ কার দালাল??
একটাই উদাহরন দিচ্ছি-
যে দেশে লালন হাছন থেকে শুরু করে কাজী নজরুলের মতো মহান দের পদচারনা ছিলো,হুমায়ুন আহমেদ তারেক মাসুদে আর তানভীর মোকাম্মেলের মতো নির্মাতা এসেছে…
মস্তোফা সরোয়ার ফারুকী,রেদোয়ান রনির মতো জনপ্রিয় পরিচালক আছে সে দেশে বিনোদনের তো অভাব হওয়ার কথা নয় তাহলে কেনো ভারত থেকে ছবি আমদানীর কথা মাথায় আসে?
যেখানে আমাদের একটা বাংলা চ্যানেল ভারতে প্রচারের ক্ষেত্রে হাজারটা শর্ত গুনতে হয় শেখানে এই দালালির কি মানে??
বরাবর উপড় মহল,
আমরা বাংলাদেশীরা যথেষ্ট বিনোদিত! আমাদের সমৃদ্ধ সংস্কৃতি আছে,সাহিত্যে আমাদের ভান্ডার পরিপূর্ন…
আমাদের আর বেশী বিনোদন দিলে বদহজম হবে!
সুতরাং দালালি বন্ধ করুন…
আর যদি দালালি বন্ধ করতে না পারেন তবে আমাদের মতো দেশের দালালি করুন,কাজে লাগবে…
মা বোনদের বলছি,
ভারতের কূটনামীমূলক সিরিয়াল দেখা বন্ধ করুন প্লিজ!
সবাইকে ধন্যবাদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


