দেশকে নিয়ে আমাদের আশা আকাঙ্খা এখন একদম তলানীতে,তবু কিছু আশার কথা বলাই যায়…
জাস্ট একটা পজেটিভ ভিউ বলতে পারেন!
গতমাসে বাড়িতে যাওয়ার পথে মাওয়া হয়ে গিয়েছিলাম,তখন নদীর দু ধারে আর নদীর মাঝে পদ্মা সেতু নির্মানের কাজ দেখে পুরনো স্বপ্নটা নাড়া দিলো,আর কিছুদিন পরেই সেতুর উপড় দিয়ে যেতে পারবো,কি মজা…
২০০৭ এ যখন ঢাকা ভার্সিটির ভর্তি পরিক্ষা দিতে গিয়েছিলাম তখন ফরম কিনতে লম্বা লাইনে কয়েক ঘন্টা দাড়িয়ে থাকতে হয়েছিলো,আজ আর দাড়িয়ে থাকতে হয়না,বাহ! আমরা কতো প্রযুক্তি নির্ভর…
ঢাকার ভেতর মেট্রোরেল হচ্ছে,গারমেন্টস শিল্প সড়িয়ে নেয়া হচ্ছে রাজধানীর বাইরে,তৈরী হচ্ছে একটার পর একটা ফ্লাইওভার,আর বুঝি যানজটটা থাকলোনা…!!
আমি জানি এই উদাহরন গুলোর বিপরীতে হাজারটা অসঙ্গতি দ্বার করানো যাবে,তবে আমরা যদি সেই অসঙ্গতিগুলো নির্মুল করতে পারি তবে এই সঙ্গতিগুলো কিন্তু বেশ লক্ষনীয়…
(সেদিন অফিসের ফাঁকে তুহিন ভাই বললো,আসিফ ভাই পজেটিভ কিছু লেখেননা ক্যান…
এই লেখাটার পরে ভাবলাম,আসোলেইতো এভাবেতো কখনো লেখিনি আমি!
তাই আজ সিদ্ধান্ত নিলাম,শুধু স্রোতের বিপরীতে নয় কিছু আশার কথাও লিখবো আমি,যাতে কেউ আশাহত না হোন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


