সকালে আমার খুব কাছের এক বন্ধুর ফোন পেলাম,তারপর নিজে যাচাই করলাম,ঘটনাটা এরকম-
আমার বন্ধুর ছোট ভাই এবার ক্লাশ সিক্সে,ও যে টিচারের কাছে পড়ে সে টিচার তার সব ছাত্রকে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের গাইড কেনার পরামর্শ দিলেন…
তারপর যে যার মতো গাইড কিনে নিলো!
মজার ব্যপার হলো বন্ধুর ছোট ভাই যখন তার পাশের বাসার ক্লাশমেটের সাথে পড়া না আলোচনা করছিলো তখন ও আবিষ্কার করলো ওর বইতে ক্লাশমেটের বই থেকে প্রত্যেক সাবজেক্টেই ১২ থেকে ১৬ পৃষ্ঠা করে কম!
আমার বন্ধু ব্যপারটা অবগত হওয়ার পর ঐ লাইব্রেরীতে গেলো খোঁজ নিতে,গিয়ে দেখলো সব বইয়ের একই অবস্থা! লাইব্রেরীম্যান পাশের একটা দোকান থেকে মূল বইটা নিয়ে আসলো…
এখন দায় কার উপড় চাপাবেন? অবশ্যই প্রকাশনীর উপড়!
মূলকথা হলো প্রকাশনীটি তাদের গতবছরের স্টক থাকা বইগুলোর কভার পেজ চেন্জ করে এবছর বাজারজাত করেছে!
এটা শিক্ষার্থীদের সাথে একটা প্রতারনা…
এতো কম বয়সে ছেলেমেয়েরা প্রতারনার শিকার হলেতো ওরা বড় হয়েও একই কাজ করবে!
রফিক শফিক বরকতের রক্তে কেনা বাংলাদেশটা কি এমন হওয়ার কথা ছিলো?
লজ্জা আর অপমানে মাথা নুয়ে যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


