বার বার এই দেশ নিয়ে প্রত্যাশার কথা বলতে চাই,লিখতে চাই নতুন নতুন স্বপ্ন বুননের কথা,কিন্তু কিভাবে??
যখন আপনি পদ্মা গর্ভে পিনাক-৬ এর বিলীন হওয়ার বেদনাদায়ক স্মৃতী ভুলতে চাইবেন তখন যদি আরেক পিনাকের (এমভি মোস্তফা) বিলীন হওয়ার দুঃসংবাদ আপনাকে কাতর করে তবে দেশ নিয়ে প্রত্যাশাওতো সাথে সাথে বিলীন হওয়ার কথা!
হতে পারে লন্চটি কোন কার্গোর ধাক্কায় উল্টে গেছে,তাহলে প্রশ্ন হলো দেশের নৌ আইন এতো নড়বরে কেনো?
কেনো প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ নাবিকের এতো অভাব?
সারাদেশ যখন ক্রিকেট জ্বরে ভুগছে তখন শুনলাম আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে আল আমিন দেশে ফিরে এসেছে!
কেমন লাগে বলেন এমন একটা লজ্জাজনক খবর শুনলে…
যেই বাবা হাজারটা স্বপ্নের ফ্রেম বেধে দিয়েছিলো ছেলের বুকে,সেই ছেলে যখন অপরাধী হয়ে দেশে ফিরে এলো তখন সে তার বাবার কাছে কোন মুখ নিয়ে দাড়াবে ভাবতে পারেন একবার??
আমাদের এই অসংগতি গুলো পৃথীবির মানচিত্রে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে দিন দিন! তবুও বলবো দেশটাতো আমাদেরই,আমাদের মায়ের সমান!
শ্রীলঙ্কার সাথে হারলাম,তাতে যতটা আশাহত হয়েছি তার থেকেও বেশী আশা নিয়ে সমর্থন দিচ্ছি টাইগারদের…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


