একেকটা করে ব্লগার শেষ…
ব্লগার মুক্ত বাংলাদেশ…
ব্যাপারটা হলো এমন যে,মাথা ব্যাথা করছে বলে মাথাটা কেটে ফেলা আর কি!
Razu Rahman ভাইয়ের একটা পোষ্টের সাথে তাল মিলিয়ে বলছি-
আমাদের দেশে কেউ হিন্দু মরলে খুশি হয় কেউবা মুসলমান!
কেউ আওয়ামীলীগ মরল খুশি হয় কেউবা বিএনপি…
আসলে আমরা প্রত্যেকে নিদৃষ্ট কোন দল বা গোত্রকে ভালোবাসি,কোন মানুষকে নয়!!
মনুষত্য হারিয়ে গেছে বহু আগে,আজ তাই আমরা মানবতা ভুলে গেছি!
আমার জানা মতে কোন ধর্মেই কাউকে নির্মম ভাবে হত্যা করার পক্ষে বলা হয়নি,তাহলে এতো নির্মমতা কেনো?
ইসলাম শান্তির ধর্ম,আর একজন মুসলমান হিসেবে আমরা শান্তিতে থাকতে চাই…
আর হ্যা, নীলাঞ্জনা অধরা সাথে তাল মিলিয়ে আমি আবারও বলতে চাই যে "ধর্মের চোখেও মানবতা বড় ধর্ম"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


