তোমাকে বোঝাতে চাইলুম, তুমি বুঝলে না
তুমি বুঝলেনা কারো কারো চলে যাওয়া এ শহরে বড় বেশি ব্যথা এনে দেয়
বিনীত পাথরের মত আভূমি নতজানু, কতবারই তোমায় বলেছি রাজন,
এ রাজ্য, এ নগরী বড়ই অপয়া,
এখানে সমুদ্রের উত্তাল গর্জন নেই,
শুভ্র শঙ্খ ধ্বনি নেই, নেই দখিনা বাতাসে
হাট হয়ে খুলে যাওয়া দরজা জানালা কপাট
ভিজে ভিজে পথ ঘাট কিছুই নেই।
আমার ঘুম ঘুম চোখের আলোঘেরা পথে
তুমি বার বার আস, বুকের ভেতর প্রবল বর্ষণ
ভাঙ্গনের গান ভেসে আসে,
ঈশ্বরের আঙ্গুল থেকে ক্রমান্বয়ে অগ্নুতপাতে
এ রাজ্য পুড়ে ছারখার হয়ে যায়,
তুমি কি বোঝ না রাজা?
তুমি চলে যাবে বলে এ রাজ্য পুড়ে ছারখার হয়ে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




