প্রেক্ষিত উপজেলা পরিষদঃ প্রশাসন ও রাজনীতির সম্পর্ক
আসিফ হাসান
ভূমিকাঃ
রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া একটি কালোর্ত্তীণ সর্বজন গৃহীত সুনিয়ন্ত্রিত পদ্ধতি। এ কাঠামোতে জন মানুষের অংশগ্রহণ আছে। অর্থাৎ তাদের প্রতিনিধির চিন্তা চেতনা বক্তব্যের প্রতিফলন হয়। জনগণের কাছে রাজনীতিবিদ ও প্রশাসক শ্রেণী দায়িত্বশীল, সংবেদনশীল ও দায়বদ্ধ থাকে। অর্থাৎ প্রতিটি কাজে রাজনীতিবিদ ও প্রশাসকগণকে স্বচ্ছতা ও জবাবদিহীতার পরিচয় দিতে হয়। এ জন্য গণতন্ত্রের প্রকৃত শাসন হল আইনের শাসন প্রতিষ্ঠা যেখানে সম্ভব হয়েছে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে। সংসদে আইন প্রণীত হয় আর তা বাস্তবায়ন করে জন- প্রশাসন। প্রশাসনই আইন প্রণয়নের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত সংগ্রহ করে থাকে। এজন্য প্রশাসনের সাথে রাজনীতির সম্পর্ক অত্যন্ত গভীর। প্রশাসক ও রাজনীতিবিদদের সম্পর্ক বিষয়ক আলোচনাও রাষ্ট্র পরিচালনার প্রারম্ভিক এবং বহুল আলোচিত বিষয়। গণতান্ত্রিক রাষ্টে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন কার্যকর সংসদ যেখানে জন প্রতিনিধিরা নিয়মিত জনগণের আশা, আকাক্সক্ষা ও সমস্যার কথা বলবে এবং সমাধানের উপায় খুঁজে বের করবে, সর্বোপরি দেশের উন্নয়ন সাধন করবে। জনগণের আশা আকাক্সক্ষার বাস্তবায়ন ও সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করবে দক্ষ ও নির্দলীয় প্রশাসন ব্যবস্থা। এজন্য প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে আছে একটি শক্তিশালী দক্ষ প্রশাসন কাঠামো। এই প্রশাসন ব্যবস্থা যে দেশে যত দক্ষ সে দেশ উন্ননের কাক্সিক্ষত লক্ষে পৌঁছানো তত দ্রুত সম্ভব। রাজনীতিবিদ ও প্রশাসকগনের কার্যক্রমের সমন্বয় এবং সুসম্পর্ক হয়ে থাকে আইন দ্বারা। আইন এ দুটি পক্ষকে নিয়ন্ত্রন করে থাকে। রাষ্ট্রপতিশাসিত সরকার বা সংসদীয় গণতান্ত্রিক সরকার যেটাই থাকুক না কেন রাজনীতিবিদ ও প্রশাসকগনের সু-সম্পকই যে কোন পদ্বতিকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম।
আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোয় উপজেলা পরিষদ দ্বিতীয় স্তরের সাংগঠনিক কাঠামো। প্রশাসনিক কাঠামো হিসা্েব থানা কাউন্সিল গঠিত হয় ১৯৫৯ সালে। থানা কাউন্সিলে কোন জন প্রতিনিধি ছিল না। ১৯৮২ সালের ২৩ ডিসেম্বর স্থানীয় সরকার (থানা পরিষদ ও থানা প্রশাসন পূর্নগঠন) অধ্যাদেশ ১৯৮২ ঘোষণা করা হয়। এ অধ্যাদেশের আওতায় উন্নীত থানা গঠন করা হয় এবং পরে উপজেলা পরিষদে রূপ দেয়া হয়। ১৯৮২ সালে প্রথম নির্বাচিত জন প্রতিনিধি ও প্রশাসন সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হয়। পরে আর নির্বাচন হয়নি। ১৯৯৮ সালে উপজেলা পরিষদ আইন পাশ হয়। এ আইন রহিত করা হয়। ২০০৯ সালে বর্তমান সংসদ এ আইন পুনঃপ্রচলন করেন এবং কিছু কিছু ধারা সংশোধন ও সংযোজন করেন। ২০০৯ সালের নির্বাচনের পর বর্তমানে প্রতিটি উপজেলা পরিষদে ০১ জন চেয়ারম্যান, ০১ জন ভাইস চেয়ারম্যান ও ০১ জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। বর্তমানে জনপ্রতিনিধি ও প্রশাসন উভয়ের সমন্বয়ে উপজেলা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উপজেলা পর্যায়ে রাজনীতি ও প্রশাসনের সম্পর্ক আলোচনা করতে গেলে উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি রাজনীতিবিদ হবেন কিনা এ বিষয়টি পরিস্কার হওয়া প্রয়োজন। নির্বাচন কমিশনের ঘোষণা থাকা সত্বেও উপজেলা পর্যায়ের জন প্রতিনিধিগন প্রত্যেকেই রাজনৈতিক দলের মনোনিত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন এবং তারা দলের প্রতিনিধিত্ব করেন। যদিও নির্বাচনের পূর্বে তারা সকলে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বাস্তবে সকলেই দলের সাথে যুক্ত আছেন এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। উপজেলা পরিষদের কার্যক্রমে বর্তমানে সংসদ সদস্য, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ০২ মিলে ০৪ জন জনপ্রতিনিধি থাকায় সকলের সাথে জন প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কিন্তু এ বিষয়ে এখানো নির্দিষ্টভাবে পরিপত্র জারি না হওয়ায় কে কিভাবে কি কি বিষয়ে কাজ করবেন তা স্পষ্ট নয়। ভাইস চেয়ারম্যান ০২ জন অনেকক্ষেত্রেই কোন কার্যক্রমের সাথে যুক্ত হতে পারেননি বিধায় তাদের মধ্যে হতশা পরিলক্ষিত হচ্ছে। তবে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার নির্দিষ্টভাবে দায়িত্ব ও ক্ষমতা প্রদান করে পরিপত্র জারি হওয়া প্রয়োজন। নির্বাচিত এ ০৪ (চার) জন জনপ্রতিনিধি ও পরিষদের সকল প্রশাসনিক কর্মকর্তার সু-সমন্বয়ের মাধ্যমেই সম্ভব কাক্সিক্ষত উন্নয়ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



