somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র মায়ের দুধই পারে শিশুকে সুস্থ রাখতে

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘‘মায়ের দুধের বিকল্প নেই’- এ কথা আজ সর্বমহলে স্বীকৃত। শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য উত্সাহদান এবং কৃত্রিম শিশুখাদ্যের বাজার প্রসার নিরুত্সাহিত করতে আমাদের দেশে প্রায় দেড় দশক আগে আইনগত নিয়ন্ত্রণ প্রবর্তিত হয়েছে। ১৯৮৫ সালের প্রথমভাগে জারী করা হয়েছে বিকল্প শিশুখাদ্য (বাজারজাতকরণ নিয়ন্ত্রণ) অধ্যাদেশ।পরবর্তীকালে ১৯৯০ সালের ফেব্র“য়ারীতে সংশোধনীর মাধ্যমে আইনটির আওতা সম্প্রসারিত করা হয়েছে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি জাতীয় চেতনা যে সক্রিয় রয়েছে, এ হচ্ছে তারই প্রমাণ।
উল্লেখিত আইনের মাধ্যমে কৃত্রিম শিশুখাদ্য ও বাড়তি খাবারের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ, বাজার প্রসারমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, শিশুখাদ্যের কৌটায় শিশুর ও বোতলের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুনির্দিষ্টভাবে কৌটা বা পাত্রের মান রক্ষা করতে বলা হয়েছে। লেবেলিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করার নির্দেশ রয়েছে। ‘মায়ের দুধ সর্র্বোত্কৃষ্ট’- এ কথা বড় ও স্পষ্ট বাংলা অক্ষরে কৌটার গায়ে লেখা বাধ্যতামূলক করা হয়েছে। বিকল্প শিশুখাদ্য ও বাড়তি খাবার দেশে বাজারজাত করতে হলে রেজিস্ট্রেশন গ্রহণ আবশ্যকীয় করা হয়েছে। আইনে সুস্পষ্টভাবে ছয়মাস বয়স পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে। জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান-এর পরিচালক এ আইনটির অথরাইজড অফিসার। বিকল্প শিশুখাদ্য (বাজারজাতকরণ নিয়ন্ত্রণ) অধ্যাদেশটি প্রণীত হয়েছিল ১৯৮১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত আন্তর্জাতিক বিকল্প শিশুখাদ্য বাজারজাতকরণ নীতিমালার আলোকে। তবে এ জাতীয় আইন প্রণয়নকালে আন্তর্জাতিক নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়নি। ফলে, ফুলক্রীম গুঁড়োদুধ আইনের আওতার বাইরে থেকে যায়। এছাড়া, আন্তর্জাতিক নীতিমালার দুধ কোম্পানী এবং প্রেসক্রিপশন প্রদানকারী হিসেবে চিকিসাসেবীগণ উভয়পক্ষই নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। কিন্তু আমাদের জাতীয় ক্ষেত্রে আইনভঙ্গের জন্য কেবল কোম্পানীকেই দায়ী করার ব্যবস্থা রাখা হয়েছে। এগুলো জাতীয় আইনের দুর্বলতা। এ দুর্বলতার কারণে আইন প্রয়োগে সফলতাও সীমিত।
বিকল্প শিশুখাদ্য বাজার প্রসারের জন্য ফ্রি স্যাম্পল, উপহার প্রদান, কোন অনুষ্ঠান স্পন্সর করা ইত্যাদি কাজ আইনগতভাবে নিষিদ্ধ। কিন্তু এ ধরনের কার্মকাণ্ডের মাধ্যমে অনেক কোম্পানীই স্বাস্থ্যসেবা পেশায় জড়িতদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজার প্রসারের কাজে নিয়োজিত করতে সক্ষম হচ্ছে। আইনের সফল বাস্তবায়ন হয়ে উঠছে কঠিন। বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। কেননা, শিশুর জন্য মায়ের দুধই যথেষ্ট। অথচ অপ্রয়োজনীয় বিকল্প শিশুখাদ্য বাজারে বিক্রি হচ্ছে বিপুল পরিমাণে। দুশো কোটি টাকার অধিক মূল্যের বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে এ সকল অপ্রয়োজনীয় ও ক্ষতিকর খাদ্য আমদানির জন্য। শিশুর সুস্থ ও সবল বিকাশের জন্য সফলভাবে বুকের দুধ খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা অপরিহার্য। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে প্রচার মাধ্যমের প্রভাব এখন আর রাষ্ট্রীয় সীমানায় সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী এখন প্রচার মাধ্যম ব্যাপক প্রভাব বিস্তার করে চলেছে। আঞ্চলিকভাবে প্রভাব তো রয়েছেই- বিশ্বায়নের কল্যাণে কোম্পানীগুলো প্রচার মাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে। একপর্যায়ে অন্তত: একটি আঞ্চলিক নীতিমালার ভিত্তিতে শিশুখাদ্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণের প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। একটি আঞ্চলিক নীতিমালার দ্রুত বাস্তবায়ন কৃত্রিম শিশুখাদ্যের সম্প্রচারণবাদী প্রভাব থেকে শিশু স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে।এ ধরনের একটি নীতিমালা কার্যকর করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা দরকার। মায়ের দুধের বিকল্প বাজারজাত করার জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ-মায়েদের বিনামূল্যে শিশুখাদ্যের নমুনা প্রদান।
জনগণের মধ্যে মায়ের দুধের বিকল্প পণ্যের প্রচার। স্বাস্থ্য সেবা কেন্দ্রসমূহে বিকল্প পণ্য ব্যবহারকে উত্সাহিত করা। উপহার ও বিনামূল্যে বিকল্প পণ্যের নমুনা স্বাস্থ্যকর্মীদের প্রদান।বোতলে দুধ খাওয়ানোর পক্ষে কোন বক্তব্য প্রদান ও ছবি প্রদর্শন।মায়েদের প্রতি কোম্পানীর বিক্রয় প্রতিনিধির উপদেশ প্রদান। রেডিও- টেলিভিশন, পত্র-পত্রিকা ও সাময়িকীসহ গণমাধ্যমে মায়ের দুধের বিকল্প পণ্যের প্রচার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×